শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

আল্লামা আহমদ শফীকে গ্রেফতারের দাবি জানিয়ে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদরাসার মহা পরিচালক আল্লামা শাহ আহমদ শফীকে গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামালীগসহ নামসর্বস্ব ১৩টি দল।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে রোববার সকালে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে দলগুলো ১২ দফা দাবিও তুলে ধরে।

জানা যায়, সরকারিভাবে ঈদে মিলাদুন্নবী পালন করা হলেও আল্লামা আহমদ শফী ঈদে মিলাদুন্নবী পালন করেন না এবং এর বিপক্ষে কথা বলেন। এ কারণেই তাকে গ্রেফতারের দাবি জানানো হয়।

মানববন্ধন থেকে বক্তারা আল্লামা আহমদ শফী মিলাদ ক্বিয়ামকে অবমাননা করেছেন বলেও জানান। তারা বলেন, ঈদে মিলাদুন্নবী পালন করার বিষয়ে আল্লাহ নিজে কোরআনে আদেশ করেছেন। যা আমাদের মহানবীও পালন করেছেন।

আল্লামা আহমদ শফী বিদাতে ডুবে থাকেন বলেও তাদের অভিযোগ। এ কারণে তারা এসবের বিচার দাবি করেন।

মানববন্ধনে অংশ নেয়া ১৩ দলের দাবিগুলো হলো- ঈদে মিলাদুন্নবী বিরোধীদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া, মাদরাসার পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত হাদিসকে অশ্লীল বলায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং রিপোর্টার অভিজিতের গ্রেফতার করতে হবে, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার সিদ্ধান্ত বাতিল করতে কূটনৈতিক উদ্যোগ বাড়ানো, মোসাদ ষড়যন্ত্রের চক্রান্তকারীদের গ্রেফতার, সরকারি ওয়েবসাইটে যারা সালাফি ওহাবী বিশ্বাসীদের গ্রেফতার, মুক্তিযুদ্ধকে পাক ভারত যুদ্ধ বলায় ভারতের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো, পবিত্র দ্বীন ইসলাম বলার কারণে কাউকে গ্রেফতার না করা, শিক্ষাবিদ নামধারী ইসলাম বিদ্বেষীদের তৎপরতা বন্ধ করা, মুসলমানিত্ব নির্মূলের শিক্ষা আইন অনুমোদন না করা ও শিক্ষানীতি-২০১০ বাতিল করা, এবং বাংলাদেশে ব্র্যাকসহ সন্দেহজনক এনজিওগুলো নিষিদ্ধ করা।

মানববন্ধনে বাংলাদেশ আওয়ামী ওলামালীগ, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদ, জাতীয় কুরআন শিক্ষা মিশন, বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্যজোটসহ ১৩ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ