বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে আসছেন গাদ্দাফিপুত্র, নতুন রাজনৈতিক সংঘাতের আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়াম্মার আল গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি ২০১৮ সালে অনুষ্ঠিতব্য লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।

গত সোমবার তার বাসিম আল হাশিমি আল সাউল মুখপাত্র মিসরীয় গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, সাইফ আল ইসলাম আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা করছেন।

তিনি আরও বলেন, সাইফ আল ইসলাম লিবিয়ার সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির উন্নয়নে কাজ করতে ইচ্ছুক। সে লিবিয়ার পুনর্নির্মাণে দৃঢ় প্রতিজ্ঞ।

অন্যদিকে সাইফের ঘোষণায় লিবিয়ায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে।

বিশ্লেষকরা ধারণা করছেন, সাইফ তার পিতার অনুসারীদের সংঘবদ্ধ করার চেষ্টা করতে পারে। এতে লিবিয়য়া রাজনৈতিক সংটক ও  সংঘাত দেখা দেয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালে গাদ্দাফির পতনের পূর্বে সাইফ পিতার গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করতেন।

২০১৫ লিবিয়ার আদালত সাইফকে মৃত্যুদণ্ড প্রদান করে। বর্তমানে লিবিয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

সাইফ আল ইসলাম মিসরে রাজনৈতিক আশ্রয়ে রয়েছে।

সূত্র : ডেইলি সাবাহ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ