বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী

যে কোনো সহযোগিতায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস তুরস্ক প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়াার ইসলাম: আজ মঙ্গলবার বিকালে সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়ালদিরিমের  সঙ্গে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার  দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এ সময় যে কোনো সহযোগিতায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়ালদিরিম।

এছাড়া রোহিঙ্গা ইস্যুতে বিশেষ ভূমিকা রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান বিনালি ইয়ালদিরিম।

ইয়ালদিরিম প্রধানমন্ত্রীর কার্যালয়ে এলে শেখ হাসিনা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে বৈঠকে বসেন দুই প্রধানমন্ত্রী।পরে চামেলী হলে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়।

এ বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মধ্যে একটি সমঝোতা স্মারক হয়েছে বাংলাদেশের এসএমই ফাউন্ডেশন এবং তুরস্কের এসএমই ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের মধ্যে।

অন্যটি হয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং টার্কিশ স্ট্যান্ডার্ডর্স ইনস্টিটিউশনের মধ্যে।

এছাড়া রোহিঙ্গা সঙ্কট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বিষয় নিয়েও আলোচনা হয়।

এর আগে সকালে বিনালি ইয়ালদিরিম সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সেখান থেকে আসার পথে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একটি ক্যান্সার ইউনিট উদ্বোধন করেন।

এ ছাড়া তুরস্কের প্রধানমন্ত্রী সফরকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

তিন দিনের সফরে সোমবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছান বিনালি ইয়ালদিরিম। একটি বিশেষ বিমানযোগে তিনি ঢাকায় পৌঁছলে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তাকে হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান।

রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন দেখার পাশাপাশি এ বিষয়ে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনার লক্ষ্যে তুরস্কের প্রধানমন্ত্রী এ সফরে এসেছেন।

আগামী বুধবার তুরস্কের প্রধানমন্ত্রী কক্সবাজার গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন।

রোহিঙ্গাদের সহায়তায় তুরস্ক ১ লাখ ২৫ হাজার আবাসনের ব্যবস্থা করবে। এছাড়া রোহিঙ্গাদের চিকিৎসার জন্য হাসপাতালের ব্যবস্থা করবে।

বরাবরের মতোই  রোহিঙ্গা ইস্যুতে সোচ্চার রয়েছে তুরস্ক। এর আগে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের স্ত্রী বাংলাদেশ সফর করে রোহিঙ্গাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ