শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

মঙ্গলবার ঢাকায় আসছেন তুরস্কের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে দুইদিনব্যাপী রাষ্ট্রীয় এ সফরে এসে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরের বর্তমান পরিস্থিতি নিয়ে খোঁজখবর নিবেন। খবর আনাদোলু এজেন্সি ও ইয়েনি সাফাক

তুরস্কের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শনিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম আগামী ১৯ ও ২০ ডিসেম্বর বাংলাদেশে আসবেন।

ধারণা করা হচ্ছে, তুরস্কের প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশের সাথে তুরস্কের ভ্রাতৃত্যপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ সর্ম্পক বৃদ্ধি পাবে। সফরে রোহিঙ্গা সঙ্কটসহ আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তুর্কি প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে সাক্ষাত শেষ করে কক্সবাজারের শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন।

শরনার্থী শিবিরে গিয়ে আরাকানের মজলুম রোহিাঙ্গাদের খোঁজখবর নিবেন। পাশাপাশি রোহিঙ্গাদের জন্য তুরস্কের ত্রাণ কার্যক্রমও প্রত্যক্ষ করবেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৫ আগস্ট থেকে মিয়ানমারের সরকারি সেনা ও স্থানীয় বৌদ্ধ উগ্রপন্থীরা আরাকানের মুসলিমদের উপর জঘন্য হত্যাকাণ্ড লিপ্ত হয়। ফলে আরাকান রাজ্যে সহিসংতা ছড়িয়ে পড়ে। সেখান থেকে জীবন বাঁচাতে এ পর্যন্ত ৮ লাখ ২৬ হাজার রোহিঙ্গা বাংলাদেশের সীমান্ত এলাকা কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। সূত্র: আরটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ