বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

‘আল্লাহ চাইলে জেরুসালেমে শিগগির দূতাবাস খুলব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পূর্ব জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দিয়ে ট্রাম্প সেখানে দূতাবাস নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে সারা বিশ্বে চলছে উত্তেজনা।

এ উত্তেজনার মধ্যেই ওআইসির মাধ্যমে জেরুসালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা দিয়ে সেখানে তুরস্কের দূতাবাস খোলারও ঘোষণা দিয়ে ফেললেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

আজ তিনি এক ভাষণে জানিয়েছেন, শিগগির পূর্ব জেরুসালেমে দূতাবাস খুলবে তুরস্ক। এ ঘোষণায় তিনি মূলত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মুখোমুখিই দাঁড়ালেন।

এরদোগান বলেন, ‘আল্লাহ চাইলে অল্প কিছুদিনের মধ্যে পূর্ব জেরুসালেমে আনুষ্ঠানিকভাবে দূতাবাস খুলব।’

তিনি তার বক্তব্যে জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির সমালোচনা অব্যাহত রাখেন।

এর আগে জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণার প্রতিবাদে ওআইসির সম্মেলনে পূর্ব জেরুসালেমকে ফিলিস্তিনির রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছিলেন এরদোগান।

জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার পর থেকেই তীব্র প্রতিক্রিয়া জানায় তুরস্ক। প্রেসিডেন্ট এরদোগান স্পষ্ট ঘোষণা দেন এটা মুসলিম বিশ্ব মেনে নেবে না। এ ধরনের সিদ্ধান্ত যুদ্ধ ঘোষণার শামিল।

সূত্র: রয়টার্স


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ