বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

‘ইসরাইল সন্ত্রাসী রাষ্ট্র, স্বাধীন ফিলিস্তিনের দাবি থেকে আমরা পিছপা হবো না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র৷ বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী ঘোষণা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন৷ আমরা কখনোই স্বাধীন ফিলিস্তিন ভূখণ্ডের দাবি থেকে পিছপা হবো না৷

আজ ১৩ ডিসেম্বর বুধবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে বিশ্বের ৫৬টি মুসলিম দেশের নেতৃবৃন্দের উপস্থিতিতে শুরু হওয়া ওআইসির সম্মেলনে উদ্বোধনী ভাষণে এরদোগান এসব কথা বলেন৷

তিনি বলেন, বাইতুল মুকাদ্দাস বিষয়ে আমেরিকার সিদ্ধান্ত ইসরাইলি উগ্রবাদীদের সমর্থনের নামান্তর৷ আমেরিকার সিদ্ধান্তের ফলে ইসরাইলিরা কেবল আস্কারাই পাচ্ছে৷ এটা ইসরাইলিদের সরাসরি সহযোগিতার শামিল৷

তিনি আরো বলেন, ট্রাম্পের সিদ্ধান্ত নৈতিকতা ও মানবতার চরম লঙ্ঘন৷ ইসরাইলি সৈন্যরা ফিলিলিস্তিনি শিশুদের হত্যা করছে৷ ইসরাইলি সৈন্যদের হাত ফিলিলিস্তিনিদের রক্তে রঞ্জিত৷ ইসরাইল একটি দখলদার ও সন্ত্রাসী রাষ্ট্র৷

তুর্কি প্রেসিডেন্টের আহ্বানে অনুষ্ঠিত ওআইসির ওই সম্মেলনে ফিলিস্তিন, জর্দান, ইরান, পাকিস্তান ও বাংলাদেশসহ ২২টি মুসলিম রাষ্ট্রের প্রধান ও ২৫ টি রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীগণ উপস্থিত হয়েছেন৷ বাংলাদেশের রাষ্ট্রপতি এ্যাডভোকেট আবদুল হামিদ খানও বৈঠকে উপস্থিত রয়েছেন৷

সূত্র: ডেইলি পাকিস্তান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ