বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

আফগান সংসদে আমেরিকার সঙ্গে মুসলিম দেশগুলোর সম্পর্ক ছিন্নের আহবান জানিয়ে প্রস্তাব পাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

আফগানিস্তানের পার্লামেন্টে পাশ হওয়া এক নিন্দা প্রস্তাবে জেরুসালেম ইস্যুতে বিশ্বের সব মুসলিম দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহবান জানিয়েছে আফগানিস্তান।

শনিবার আফগান পার্লামেন্টে থেকে এ প্রস্তাব পাশ হয়। পার্লামেন্টের বেশিরভাগ সদস্যই মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরোধিতা করেন। নিম্নকক্ষে সর্বসম্মতভাবে পাশ হয় প্রস্তাবটি।

আফগানিস্তানের প্রস্তাবে বলা হয়, ‘ট্রা্রাম্পের ইসলামবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে সব মুসলিম দেশগুলোকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে আফগানিস্তানের মুসলিমদের ধর্মীয় মূল্যবোধ রক্ষায় একত্রিত হওয়া জরুরি।’

প্রস্তাবটিতে বিশ্বশান্তি বিনষ্ট করার জন্য ট্রাম্পকে দায়ী করা হয়। এজন্য সিদ্ধান্ত পাল্টানো না পর্যন্ত মুসলিম দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহবান জানায় তারা।

শুক্রবার আফগান জনগণ ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমে আসে। কাবুলে আবদেল রহমান মসজিদের সামনে সবচেয়ে বড় মিছিল বের করে আফগানরা।

সেখানে ট্রাম্প বিরোধী স্লোগান দিয়ে সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানানো হয়।

সূত্র : আনদুলু এজেন্সি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ