বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

জেরুজালেমের পরিবর্তে আবু দিসকে ফিলিস্তিনের রাজধানীর প্রস্তাব সৌদির!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেম নয় বরং আবু দিস শহরকে বেছে নেয়ার প্রস্তাব দিয়েছিল সৌদি আরব। দেশটি বলছে, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি স্থাপনের জন্য এই প্রস্তাব দিয়েছে তারা।

গেলো নভেম্বরে রিয়াদ সফরকালে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে এই প্রস্তাব দেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। এ প্রস্তাব মেনে নেয়ার জন্য ফিলিস্তিনকে দুই মাসের সময়ও বেঁধে দেয় সৌদি সরকার।

সৌদির ওই প্রস্তাব অনুযায়ী, পশ্চিম তীর ও গাজার মধ্যে একটি আংশিক রাষ্ট্র পাবে ফিলিস্তিন। যেখানে তাদের আংশিক সার্বভৌমত্ব থাকবে। একইসঙ্গে পশ্চিম তীরে ইহুদীরা সংখ্যাগরিষ্ঠ হিসেবে থাকবে।

একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সৌদি আরবের এই পরিকল্পনা কোনো ফিলিস্তিনি নেতার পক্ষে মেনে নেয়া সম্ভব না।
তবে সৌদি আরব, ফিলিস্তিনি সরকার এবং হোয়াইট হাউসের পক্ষ থেকে এ ধরনের প্রস্তাবের বিষয়টি অস্বীকার করা হয়েছে।

এরই মধ্যে এই প্রস্তাবের ঘটনায় ক্ষুব্ধ প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনিরা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে #জেরুজালেমইজদ্যক্যাপিটালঅবপ্যালেস্টাইন হ্যাশট্যাগটি ব্যবহার করছেন।

উল্লেখ্য, গেলো ৬ ডিসেম্বর প্রেসিডেন্ট ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিলে সারা বিশ্বে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে।

বিক্ষোভ ছড়িয়ে পড়ে মুসলিম দেশগুলোতেও।

খবর মিডলইস্ট মনিটর ও নিউইয়র্ক টাইমসের।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ