শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ

১১ ডিসেম্বর মার্কিন দূতাবাস ঘেরাও করবে ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ তারিক জামিল :  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার প্রতিবাদে  মার্কিন দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ইসলামি আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার বায়তুল মোকাররমের উত্তরগেট থেকে ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে এ কর্মসূচির ঘোষণা দেন ঢাকা ইসলামী আন্দোলোনের প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী।

আগামী ১১ ডিসেম্বর দলটি মার্কিন দূতাবাস ঘেরাও করা হবে বলে জানা গেছে।

এসময় মোসাদ্দেক বিল্লাহ বলেন, মুসলমানদের পবিত্র ভূমি জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষনা করায় প্রমাণিত হলো ডোনাল্ট ট্রাম এক মস্ত পাগল। এতে করে নতুন করে এ অঞ্চলে সংঘাতকে উস্কে দিয়েছে। এজন্য ট্রামকে আন্তর্জাতিক আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

বিশ্ব মুসলিমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্বের মুসলমানকে ঐক্যগড়ে জারজ রাষ্ট্র ইসরাইলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে হবে।

শুক্রবার বাদ জুমা ইসলামী আন্দোলনে ঢাকা মহানগরীর উদ্যোগে বায়তুল মোকাররমের উত্তরগেটে সমাবেশ শুরু হয়। এতে ঢাকার কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন।

এছাড়াও,  মিছিল পূর্ব সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মমহাসচিব এটিএম হেমায়েত উদ্দিন, উত্তরের সভাপতি মাওলানা ফজলে বারী মাসউদ প্রমুখ।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ