শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

রোবট সোফিয়ার নাগরিকত্বে ইসলামিক পার্টির আপত্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  রোবট সোফিয়াকে নাগরিকত্ব দেয়ায় আপত্তি জানিয়েছে বাংলাদেশ ইসলামিক পার্টি। দলটি সোফিয়ার  সৌদি নাগরিকত্ব বাতিলের দাবিও জানিয়েছে।

গতকাল বুধবার (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান মহীউদ্দিন আহমেদ দলের পক্ষে এ দাবি জানান।

তিনি বলেন, রোবট সোফিয়াকে সৌদি সরকার নাগরিকত্ব দিয়েছে। যা ইসলাম ধর্মের সঙ্গে ঘোর বিরোধী কাজ।

মহীউদ্দিন আহমেদ আরও বলেন, ‘আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আর রোবট বানিয়েছে ডেভিট হ্যানসন, যিনি একজন মানুষ। মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন। এই রোবট পরিচালিত হয় একজন মানুষ দ্বারা। মানুষ পরিচালিত হয় একমাত্র আল্লাহ দ্বারা। তাই রোবট কখনো মানব মর্যাদা পেতে পারে না।

তিনি রোবটকে নাগরিকত্ব তথা মানুষের মর্যাদা দেয়া শিরক সমতুল্য দাবি করেন।

এ সময় তিনি সৌদি সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, সৌদি সরকার রোবট সোফিয়াকে নাগরিকত্ব দিয়ে মুসলিম নাগরিকদের হৃদয়ে আঘাত করেছে। আমরা এর নিন্দা জানাই।মুসলিম প্রধান ও পবিত্র দেশ হিসেবে সৌদি আরব নাগরিকত্ব দিতে পারে না। আমরা সৌদি সরকারের কাছে রোবট সোফিয়ার নাগরিকত্ব বাতিল করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার আহবান জানাচ্ছি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ