বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

আব্বাসকে পুতিনের ফোন, জেরুজালেম ইস্যুতে পাশে থাকার আশ্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

জেরুজালেম প্রশ্নে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফোনে তিনি ফিলিস্তিনের পাশে থাকার আশ্বাস দেন।

৫ ডিসেম্বর মঙ্গলবার মাহমুদ আব্বাসকে ফোন করেন ভ্লাদিমির পুতিন।

তবে রুশ নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের সরাসরি সমালোচনা না করে বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার শান্তি আলোচনা পুনরায় শুরুর ব্যাপারে মস্কোর সমর্থন রয়েছে। সেই আলোচনায় জেরুজালেমের বিষয়টিও উল্লেখ থাকবে।

মাহমুদ আব্বাস এবং ভ্লাদিমির পুতিনরাশিয়া ছাড়াও এ ইস্যুতে তুরস্ক, ফ্রান্স, জর্ডান, মরক্কো ও ভ্যাটিকানসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে ফিলিস্তিন।

বিষয়টি নিয়ে এরই মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো, জর্ডানের রাজা আবদুল্লাহ, মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট।

খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গেও তিনি এ ইস্যুতে কথা বলেছেন।

এসব আলোচনায় তিনি জেরুজালেম ইস্যুতে পাশে থাকার এবং কূটনৈতিকভাবে ফিলিস্তিনকে সমর্থন দেওয়ার জন্য দেশগুলোর প্রতি আহবান জানান।

মাহমুদ আব্বাস বলেন, জেরুজালেমে ইসরায়েলের রাজধানী স্থানান্তরের মার্কিন পরিকল্পনা গ্রহণযোগ্য নয়। সম্মিলিতভাবে পবিত্র জেরুজালেম নগরী এবং এর ইসলামিক ও খ্রিস্টান স্থাপনাগুলো রক্ষা করতে হবে।

এদিকে ৫ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করে যুক্তরাষ্ট্রের ইসরায়েলি দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্র : জেরুজালেম পোস্ট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ