বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

একদিনে সাত রাজনৈতিক দলের আত্মপ্রকাশ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

একদিনেই সাতটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ! বিষয়টি বিস্ময়কর হলেও সত্য। তা ঘটেছে আফ্রিকান মুসলিম দেশ সোমালিয়ায়।

রাজনৈতিক দলগুলোর আত্মপ্রকাশকে সোমালিয়ার রাজনৈতিক সংস্কারের অংশ মনে করা হচ্ছে।

সোমালিয়ায় ১৯৬০ সালে রাজনৈতিক সঙ্কট শুরু হওয়ার পর এই প্রথম কোনো রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটলো।

দেশটির সদ্য গঠিত স্বাধীন নির্বাচন কমিশন দলগুলোকে অনুমোদন দিয়েছে। দলগুলো ২০২০ সালে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান হালিমা ইবরাহিম বলেন, আমরা রাজনৈতিক দলগুলো গঠন ও তার অনুমোদন দিয়েছি যেনো তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে।

তিনি জানান, দলগুলোকে সাময়িক অনুমোদন দেয়া হয়েছে। যদি তারা ১ থেকে ৪.৫ ভাগ ভোট পেতে ব্যর্থ হয় তবে তাদের নিবন্ধন বাতিল করা হবে।

তবে আত্মপ্রকাশ করা দলগুলো ভালো ফলাফলের ব্যাপারে প্রচণ্ড রকম আশাবাদী।

আত্মপ্রকাশ করা দলগুলো হলো,

জাস্টিস পার্টি, ইউনাইটেড ডেমেক্রেটিক পার্টি, সোমালি পিপলস পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, ইউনাইটেড সোমালি রিপাবলিকান পার্টি, ডেভেলভমেন্ট পার্টি, সোমালি সোসাইটি পার্টি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ