বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী

১৬ বছরের জন্য মাছ ধরা নিষিদ্ধ হলো নয় দেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু প্রদেশের বরফ যে ক্রমাগত গলছে, সে তো সবারই জানা। পরিবেশবিদদের আশঙ্কা, বরফ গলা জলে ক’দিনের মধ্যেই শুরু হবে  মাছ শিকার। পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থেকে ন’টি মেরু প্রদেশীয় দেশে বাণিজ্যিক উদ্দেশে মাছ ধরা নিষিদ্ধ হল সম্প্রতি।

এই নিষেধাজ্ঞা ১৬ বছরের জন্য জারি থাকবে। এই প্রসঙ্গে মার্কিন সমুদ্র এবং মৎস্যচাষ বিষয়ক দূত ডেভিড বাল্টন বলেছেন, “যাবতীয় যা ক্ষয় ক্ষতি হওয়ার, ঘটে যাওয়ার আগে এই প্রথম সরকার কোনও পদক্ষেপ করল”।

২০১৫ সাল নাগাদ বাণিজ্যিক পদ্ধতিতে মাছ ধরা নিষিদ্ধ করতে চুক্তিবদ্ধ হয়েছিল রাশিয়া, কানাডা, ডেনমার্ক, নরওয়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্র। দু’বছর ধরে চলা একাধিক বৈঠকের পর ওই একই চুক্তিতে আবদ্ধ হল দক্ষিণ কোরিয়া, চিন, জাপান, আইসল্যান্ড এবং ইওরোপীয় ইউনিয়ন। ২৮ লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে জারি হল এই নিষেধাজ্ঞা। ১৬ বছর পেরিয়ে গেলে পরবর্তী পাঁচ বছরের জন্য ফের বাড়ানো যাবে নিষেধাজ্ঞা।

এই খবরে স্বস্তির নিশ্বাস ফেলেছেন পরিবেশবিদরা। তাঁদের অনেকেরই আশঙ্কা ছিল, যে হারে মেরু প্রদেশের বরফ গলতে শুরু করেছে, তাতে খুব শিগগির ওই অঞ্চলের বরফ গলা জলে মাছ ধরা শুরু হবে। কিন্তু না, মেরু দেশের সামুদ্রিক বাস্তুতন্ত্র পর্যবেক্ষণ করার জন্য বিজ্ঞানীরা  ১৬ বছর হাতে পাচ্ছেন ।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ