বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী

হারাম শরিফ ও বাইতুল মুকাদ্দাস হেফাজতের দায়িত্ব মুসলিম বিশ্বের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মাহমুদ আব্বাসের মাঝে ফোনালাপ হয়েছে।

তুর্কি গণমাধ্যমের ভাষ্য মতে, বাইতুল মুকাদ্দাসের ভবিষ্যত ও ফিলিস্তিনের বর্তমান চলমান অবস্থা নিয়ে দুই নেতার মাঝে মতবিনিময় হয়। টেলিফোনে এরদোয়ান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং ১৯৬৭ সালের আইন অনুযায়ী বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার ওপর গুরোত্বারোপ করেন।

এরদোগান আরো বলেছেন, হারাম শরিফ ও বাইতুল মুকাদ্দাস হেফাজতের দায়িত্ব মুসলিম বিশ্বের। এখানে কারো হস্তক্ষেপ না করাই ভালো।

তিনি বলেন, তুরস্ক বরাবরের মতোই ফিলিস্তিনি ভাইদের দাবি আদায়ে সমর্থন বজায় রাখবে এবং যে কোনো সমস্যা সমাধাণে তুরস্ক ফিলিস্তিনের পাশে থাকবে। এসময় মাহমুদ আব্বাস এরদোগানের শুকরিয়া আদায় করেন।

ডেইলি কুদরত  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ