বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

‘অাল্লাহ যে ইসলামকে টিকিয়ে রাখতে চান তাকে ধ্বংসের ক্ষমতা কারো নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আশিকুল ইসলাম খান: জামিয়া মাদানিয়া বারিধারা প্রিন্সিপাল অাল্লামা নূর হুসাইন কাসেমীর মুনাজাতের মাধ্যমে শেষ হলো টঙ্গী দারুল উলূম মাদরাসা অায়োজিত দুই দিনব্যাপী বার সালা অান্তর্জাতিক মহা সমাসেলন।

বাংলাদেশের শীর্ষ স্থানীয় অালেমগণ ও গাজীপুরের সর্ব শ্রেণির নেতৃস্থানীয় রাজনীতিবিদরা এসময় মঞ্চে উপস্থিত ছিলেন। ছিলো জনতার উপচেপড়া ঢল।

৩ ডিসেম্বর অনুষ্ঠানের সর্বশেষ অধিবেশনে উপস্থিত ছিলেন অাওলাদে রাসূল জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা সৈয়দ অারশাদ মাদানি । তিনি বলেন, পৃথিবীর বুকে একটা দল সর্বদায় ইসলামকে ধ্বংস করার জন্য মরিয়া হয়ে থাকে। কিন্তু অাল্লাহ তাঅালা যে ইসলামকে যে কুরঅানকে টিকিয়ে রাখার ইচ্ছা পোষণ করেন তাকে মিটিয়ে দেওয়ার ক্ষমতা কারো নেই।

যে কারণে দেখা যায় অাজ বিশ্বের অানাচে কানাচে মুসলমানরা নির্যাতিত নিপিড়িত। তথাপি দিনদিন উত্তরোত্তর মুসলমানের সংখ্যা বেড়েই যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা ছিল বাংলাদেশের সর্বস্তরের মুসলমানদের ধর্মীয় নেতা মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহা পরিচালক হেফাজতে ইসলামের সম্মানিত অামীর অাল্লামা অাহমদ শফির। কিন্তু শারিরীক অসুস্থতার দরূন তিনি উপস্থিত হতে পারেন নি তবে তিনি তার বক্তব্য প্রতিনিধি মুফতী কেফায়েতুল্লাহ অাযহারীর মাধ্যমে সভাস্থলে পৌঁছে দেন।

সে বক্তব্য পাঠকালে অাবেগাপ্লুত হয়ে পরেন টঙ্গি দারুল উলূম মাদরাসার মুহতামিম শাইখুল হাদিস অাল্লামা মুফতি মাসউদুল করীম। অশ্রু সজল হয়ে যায় উপস্থিত হাজারো জনতা।

এর আগে সভার প্রথমদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুল উলূম দেওবন্দের শাইখুল হাদিস অাল্লামা কমরউদ্দীন, জামিয়া শরইয়্যাহ মালিবাগের মুহতামিম আল্লামা আশরাফ আলী, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর মুহাদ্দিস আল্লামা জুনায়েদ বাবুনগরী প্রমুখ।

বিশেষ অতিথির ভাষণে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, কওমি শিক্ষা সর্বব্যাপী। কোন নাস্তিক শক্তি এর বিরোধিতা করলে তাকে ছাড় দেওয়া হবে না!!

অনুষ্ঠানে প্রায় পাঁচশ অালেম ও হাফেজে কুরঅান ছাত্রবৃন্দ পাগড়ি গ্রহণ করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ