শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন আনিসুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের দাফন সম্পন্ন হয়েছে। বনানী কবরস্থানে ছোট ছেলে শারাফুল হকের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক

শনিবার বিকেল পাঁচটায় আর্মি স্টেডিয়ামে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এ সময় তার পরিবারের সদস্য, নিকটাত্মীয়, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সবস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

মেয়র আনিসুল হকের জানাজায় আওয়ামী লীগ, বিএনপির নেতাকর্মীরাসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিশিষ্টজনরা অংশ নেন। এছাড়াও জানাজায় অংশ নেন সবস্তরের লাখো জনতা।

কফিন আর্মি স্টেডিয়ামে নেয়া হলে আনিসুল হকের মরদেহে শ্রদ্ধা জানাতে ঢল নামে সাধারণ মানুষের। প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ মানুষ তার মরদেহে শ্রদ্ধা জানান।

শনিবার বাংলাদেশ সময় বেলা ১টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় আনিসুল হকের মরদেহ। বিমানবন্দর থেকে তার মরদেহ নেয়া হয় বনানীর বাসায়। সেখানে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনের শেষ শ্রদ্ধা জানান।

এ সময় তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বনানীর বাসভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়াতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি। আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন প্রধানমন্ত্রী।

পরবর্তীতে সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল আনিসুল হকের পরিবারের প্রতি সমবেদনা জানাতে যান।

উল্লেখ্য, গত ২৯ জুলাই নাতির জন্ম উপলক্ষে স্ত্রী রুবানা হককে নিয়ে যুক্তরাজ্যে যান আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ১৩ অগাস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় সাড়ে ৩ মাস চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার মারা যান তিনি।

গত শুক্রবার লন্ডনের রিজেন্ট পার্ক সেন্ট্রাল মসজিদে বাদ জুমা আনিসুল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সেখানকার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।

আনিসুল হকের মরদেহ আর্মি স্টেডিয়ামে; শ্রদ্ধা জানাতে হাজারও মানুষ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ