বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার পরিকল্পনা ট্রাম্পের, পাল্টা হুমকি পিএলও’র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র নগরী জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরকমই এক খবর দিয়েছে ইন্ডিপেন্ডেন্ট। আগামী ৬ ডিসেম্বর এ ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে গণমাধ্যমটি।

এদিকে জেরুজালেমকে নিয়ে এ ধরনের উদ্যোগ মেনে নেয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের সংগঠন (পিএলও)। সংগঠনটি বলেছে, এটি হবে আগুন নিয়ে খেলার শামিল।

ব্রিটেন ভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট মার্কিন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে। যদিও ওই কর্মকর্তার নাম উল্লেখ করা হয়নি।

শনিবার সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, মুসলিম-খ্রিস্টান ও ইহুদি ধর্মাবলম্বীদের পবিত্র ভূমিকে কেবল ইসরায়েলি রাজধানীর স্বীকৃতি দিলে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া ব্যাহত হবে।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনার জানান, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়া শান্তি প্রক্রিয়ার জন্য সমানভাবে ভয়ঙ্কর।

গেলো বছর আমেরিকার নির্বাচনের আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়া হবে।

সে সময় ট্রাম্প জানিয়েছিলেন, তার শাসনামলেই জেরুজালেমকে ইসরাইল রাষ্ট্রের অখণ্ড রাজধানী হিসেবে মর্যাদা দেবে আমেরিকা।

তাই যদি হয়, আমেরিকার পররাষ্ট্রনীতিতে তা হবে ইউ-টার্ন। দীর্ঘদিন ইসরায়েল দাবি করে আসছে তাদের রাজধানী জেরুজালেম। যদিও এর পক্ষে অল্পসংখ্যক দেশের সমর্থন রয়েছে, যার মধ্যে আছে আমেরিকা। তবে প্রায় সব দেশের দূতাবাস রয়েছে স্বীকৃত রাজধানী তেল আবিবে।

১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয়। এতোদিন এ বিষয়ে আমেরিকার কোনো নেতা আগ্রহ দেখাননি।

কিন্তু ফিলিস্তিন এটিকে নিজেদের রাজধানী হিসেবে দাবি করে। পূর্ণ রাষ্ট্র হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পেলে গাজা উপত্যকা ও পশ্চিম তীর নিয়ে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের মানচিত্র পাবে ফিলিস্তিন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ