বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

কায়রোর রাস্তায় ঈদে মিলাদুন্নবী সা. পালনের উপর নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিশরের সূফী সুপ্রিম কাউন্সিল চলতি বছর কায়রোর রাস্তায় ঈদে মিলাদুন্নবী সা. পালনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। খবর ইকনা

দেশটি জানায় নিরাপত্তারজনিত কারণে কায়রোর রাস্তায় ঈদে মিলাদুন্নবী সা. পালনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

তবে ঈদে মিলাদুন্নবী সা. আয়োজন মসজিদের ভেতর করা যাবে বলে জানা গেছে। এর আগে প্রতি বছর ঈদে মিলাদুন্নবী সা. এর অনুষ্ঠান কায়রোর রাস্তায় পালিত হতো।

মিশরের সূফী সুপ্রিম কাউন্সিল মুখপাত্র আহমাদ কানদিল বলেন, সিনাই প্রদেশের আল-আরিশ শহরের আল-রাউদা’ মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় দেশটিতে নিরাপত্তাজনিত সঙ্কট দেখা গেছে। এ কারণে খোলা স্থানে অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, মিসরের উত্তরাঞ্চলের সিনাই প্রদেশের আল-আরিশ শহরের আল-রাউদা’ মসজিদে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৩০৫ জন মুসুল্লি নিহত হয়েছেন। বিগত কয়েক বছরের মধ্যে এটাই মিশরের সবচেয়ে মারাত্মক সন্ত্রাসী হামলা।

সন্ত্রাসীদের এই হামলার জন্য সেদেশে ৩দিনের শোক পালন করা হয়েছে। এই হামলার মূল ঘাতকদের উপযুক্ত জবাব দেয়ার জন্য মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি দায়িত্ব গ্রহণ করেছেন।

বিয়ের আড়ম্বরতাকেও ছাড়াচ্ছে মিলাদুন্নবি উদযাপন; জনমনে উদ্বেগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ