বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ভোপালের বিশ্ব ইজতেমা সম্পন্ন; বেরিয়েছে ১০০০ জামাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: ভারতের মধ্য প্রদেশের ভোপালে অনুষ্ঠিত হয়ে গেল ৩ দিনব্যাপী ৭০ তম বিশ্ব ইজতেমা। ২৫ নভেম্বর বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছিল ইজতেমার কার্যক্রম। ১৭ নভেম্বর মুনাজাতের মাধ্যমে শেষ হয় ইজতেমা।

জানা যায়, ভোপাল ইজতেমায় ভারতসহ ১০০ টি দেশ থেকে প্রায় ৩ মিলিয়ন লোক অংশ নেন। ইজতেমা শেষে ১ হাজার জামাত আল্লাহর রাস্তায় মেহনতের জন্য বেরিয়েছে।

ইজতেমায় মুনাজাত পরিচালনা করেন দিল্লির নেজামুদ্দীন মারকাজের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভী।

ইজতেমা শেষে ৪ মাসের ৩৫০ টি জামাত, ৪০ দিনের ৪০৫ টি জামাত, ২০ টি বিদেশি জামাত এবং চল্লিশ দিনের নিচে প্রায় ২০০টি জামাত বের দীনের কাজে হয়।

ভোপাল ইজতেমাকে বিশ্বর তৃতীয় বৃহত্তর মুসলিম জামাত দাবি করা হয়ে থাকে। মুসলিম দুনিয়া’র এক রিপোর্ট অনুযায়ী ১৯৪৭ সালে এ ইজতেমা শুরু হয়। মাওলানা মশিউদ্দীন নামের একজন তাবলীগের মুরব্বি এটির সূচনা করেছিলেন।

এবারের ইজতেমায় মাওলানা সাদ ছাড়াও বয়ান করেন মাওলানা গিয়াসুদ্দীন, মাওলানা ইউসুফ, মাওলানা জামশেদ, মাওলানা আলী কদর ও ভাই মুরসালিন প্রমুখ।

মুন্সীগঞ্জের ইজতেমায় ওয়াসিফুল ইসলামসহ ৬ জনকে না যেতে আলেমদের চিঠি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ