শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

ইসরাইলেও হয় তাবলিগের মেহনত, আছে ২৪ মারকাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

সারা বিশ্বের মুসলমান যেনো ঈমান ও ইসলামের পথে চালিত হয় সে লক্ষ্যে কাজ করছে তাবলিগ জামাত। সব রকম প্রতিকূলতার মধ্যেই তারা কাজ করছেন পৃথিবীর নানা প্রান্তে।

ইসলাম ও মুসলমানের জন্য সবচেয়ে প্রতিকূল হিসেবে বিবেচিত ইসরাইলেও রয়েছে দাওয়াত তাবলিগের কাজ।

ইসরাইল সীমানার ভেতরে বাস করা মুসলমানরা যেনো তাদের দীন ও ধর্ম থেকে সরে না যায় এবং ইসলামি শিক্ষা ও সংস্কৃতি তাদের মধ্যে বিদ্যমান থাকে সে লক্ষ্যেই সেখানে কাজ করছেন তাবলিগের সাথীরা।

জানা যায়, সেখানে তাবলিগ জামাতের ২৪টি মারকাজ রয়েছে। ইসরাইলে তাবলিগ জামাতের মূল মারকাজের নাম ‘মসজিদে নূর’। এখান থেকেই পরিচালিত হয় অন্যান্য মারকাজগুলো।

ফিলিস্তিন ভূখণ্ডে ও ইসরাইলে বসবাসরত আরব মুসলিমদের নিয়ে বাৎসরিক একটি ইজতেমাও হয় সেখানে। ইজতেমা হয় মসজিদুল আকসায়। বছরের জুন থেকে জুলাই মাসে অনুষ্ঠিত হয় বাৎসরিক ইজতেমা।

তাবলিগি মেহনতের সঙ্গে দীর্ঘদিন জড়িত মুফতি মুহাম্মদ সালমান ইন্টারনেটে পাওয়া এ তথ্যের সত্যায়ন করে প্রতিবেদককে বলেন, ‘হ্যা, ইসরাইলের দখলকৃত ভূ-খণ্ডেও তাবলিগের মেহনত হয়। তবে অন্যান্য দেশের মতো স্বাধীনভাবে কাজ করার সুযোগ তারা পায় না। নানা ধরনের বিধি-নিষেধ মেনেই সেখানে কাজ করতে হয়।’

তিনি আরও বলেন, ‘আমি নিজে ফিলিস্তিনে সময় দিয়েছি।পরিস্থিতি স্বাভাবিক হলে মসজিদুল আকসায় প্রতি বুধবার গাশতও হয়।’

কাকরাইল শুরার উপদেষ্টা মনোনীত হলেন ৫ আলেম

মাওলানা সা’দ সম্পর্কে দেওবন্দের ফতোয়া: কিছু বিভ্রান্তি ও তার জবাব

সূত্র : নুরে মদিনা নেকওয়ার্ক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ