শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

৭ মার্চের ভাষণের স্বীকৃতি; সারাদেশে শোভাযাত্রা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনেস্কাের বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি উপলক্ষে সরকারিভাবে উদযাপন করা হবে আজ।

এ উপলক্ষে ঢাকাসহ সারা দেশে আনন্দ শোভাযাত্রা বের করবে আওয়ামী লীগ। রাজধানীর সোহরাওয়ার্দীতে সমাবেশ করা হবে। সেখানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা যায়, ঢাকা মহানগরের কর্মসূচি শুরু হবে দুপুর ১২টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। এরপর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরসহ ঢাকা মহানগরের বিভিন্ন স্থান থেকে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশে আনন্দ শোভাযাত্রা বের হবে।

বেলা ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে সবাই সমবেত হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারি কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্বীকৃতি উদযাপন অনুষ্ঠানে অংশ নেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, এনজিও, স্কাউটসসহ সর্বস্তরের জনগণ। জেলা ও উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হবে।

সুবিধাজনক সময়ে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে। মন্ত্রণালয় ও বিভাগ থেকে একই নির্দেশনা দেয়া হয়েছে অধীনস্থ দফতরগুলোকে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ