সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

রোহিঙ্গা ত্রাণ তহবিলে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার চেক হস্তান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মায়ানমার সরকারের জুলুম ও নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মজলুম রোহিঙ্গা মুসলিমদের সাহায্যে জন্য বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখা কর্তৃক গঠিত ত্রাণ কমিটির প্রধান মাওলানা মুহাম্মদ শাহনুর মিয়া ও কমিটির সদস্য মুফতী ছালেহ আহমদ, মাওলানা ফজলুল হক কামালীর নেতৃত্বে প্রথমিক পর্যায়ে কালেকশনকৃত প্রায় বার লক্ষ টাকার চেক সংগঠনের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক এর হাতে হস্তান্তর করেন।

গত ১৮ নভেম্বর যুক্তরাজ্য কার্যালয় খিদমাহ একাডেমিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মাওলানা শায়েখ ফয়েজ আহমদ, যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা আব্দুস সালাম, হাফিজ মাওলানা শায়েখ ইকবাল হোসাইন, আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, সহ সম্পাদক ব্যারিস্টার মাওলানা বদরুল হক, মাওলানা জাহাঙ্গীর খান, মাওলানা নাজিম উদ্দিন, লিডস শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান, বার্মিংহাম শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ শিহাব উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেছেন, মজলুম রোহিঙ্গা মুসলিমদের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক ও ঈমানী দায়িত্ব। মানবতার কল্যাণে দায়িত্ব নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে।

রোহিঙ্গা মুসলমানদের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত যুব মজলিস ও ইসলামী ছাত্র মজলিসের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। আমাদের সবাইকে নিজেদের অবস্থান থেকে মজলুম রোহিঙ্গা মুসলিমদের জন্য সহায় ও সহযোগিতা অব্যাহত রাখতে হবে।

সংগঠনের যুক্তরাজ্য শাখা রোহিঙ্গা মুসলিমদের সহযোগিতা জন্য তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ