মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভূঞাপুরে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করলে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপ: স্বরাষ্ট্রমন্ত্রী এখন সংবিধান সংশোধন করেই নতুনভাবে সংস্কারের উপকার পেতে হবে ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট

ইয়েমেনে সৌদি আরবের হামলা, নিহত ২৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ইয়েমেনে সৌদি বিমান হামলায় নতুন করে ২৩ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকটি সূত্র আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরাকে জানিয়েছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশের আব্স জেলার আল-জার এলাকায় বিমান হামলায় ১৭ জন নিহত হয়েছে। সূত্রগুলো বলছে, হামলার পর উদ্ধারকর্মীরা ওই এলাকায় পৌঁছেছে। হামলায় আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

এদিকে, পশ্চিমাঞ্চলের উপকূলীয় প্রদেশ আল-হুদাইদার খামিস আল-ওয়াইজাত এলাকায় একটি যাত্রীবাহী বাসের ওপর সৌদি বিমান হামলায় অন্তত ছয় বেসামরিক ব্যক্তি নিহত ও আটজন আহত হয়েছে।

২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ও তার আঞ্চলিক কয়েকটি মিত্রদেশ ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহালের জন্য সামরিক আগ্রাসন শুরু করলেও রিয়াদ সে লক্ষ্য অর্জন করতে পারেনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ