বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক
পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে পাকিস্তান ও বাংলাদেশের প্রখ্যাত ইতিহাসবিদ, সিরাত গবেষক, লেখক, দাঈ ও আলেমদের অংশগ্রহণে চার দিনব্যাপী আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ আয়োজন করতে যাচ্ছে সিরাজাম মুনীরা ইনস্টিটিউট।

‘সীরাতুন নবী সা. মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ ও সর্বকালের শ্রেষ্ঠ সফলতার ফর্মুলা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কোর্সে সিরাতের আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবন গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।

আয়োজকরা জানান, এটি সাধারণ আলোচনা সভা নয়; বরং সিরাতকে জ্ঞান, উপলব্ধি ও জীবনচর্চার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যেই কোর্সটি সাজানো হয়েছে। আধুনিক অস্থিরতা, নৈতিক অবক্ষয় ও বিভ্রান্তির সময়ে রাসুলুল্লাহ সা.-এর জীবনাদর্শ থেকে দিকনির্দেশনা গ্রহণের বিভিন্ন বিষয় এতে তুলে ধরা হবে।

কোর্সে চার দিনব্যাপী ধারাবাহিক নিবিড় অনলাইন সেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে আখলাকে নববী সা.-এর ওপর বিশেষভাবে পাঁচটি সেশন থাকবে। পাশাপাশি ইসলাম ও রাসুলুল্লাহ সা.-এর জীবন নিয়ে আধুনিক ও সমসাময়িক প্রশ্নের জ্ঞানভিত্তিক বিশ্লেষণ এবং সিরাতের আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবন গঠনের দিকনির্দেশনা দেওয়া হবে। অংশগ্রহণকারীদের জন্য সার্বক্ষণিক যোগাযোগে থাকবে ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ।

আন্তর্জাতিক এ কোর্সে রিসোর্স পারসন হিসেবে থাকবেন পাকিস্তান ও বাংলাদেশের প্রখ্যাত আলেম ও গবেষকরা। তারা হলেন—মাওলানা আবু সাবের আবদুল্লাহ, শাইখুল হাদিস, লেখক ও গবেষক; ড. হাফেজ সাইয়েদ আজিজুর রহমান, সিরাত গবেষক, দাঈ ও দাওয়াহ সেন্টার, করাচির প্রধান; মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, মুহাদ্দিস, লেখক ও সিরাত গবেষক; মাওলানা আবু রাফআন সিরাজ, শিক্ষক ও হাদিস গবেষক, দারুল উলুম মাদানী নগর মাদরাসা; এবং মাওলানা মাহমুদ হাসান মাসরুর, আলেম ও চিন্তক।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২৫ আগস্ট থেকে ২৮ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে কোর্সটি অনুষ্ঠিত হবে। প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত একটি করে সেশন থাকবে। তবে ১২ রবিউল আউয়াল, ২৬ আগস্ট বিশেষভাবে দুটি সেশন অনুষ্ঠিত হবে।

কোর্সটির সার্বিক পরিচালনা ও সঞ্চালনায় থাকবেন আব্দুল গাফফার, ফাজিল, জামিয়াতুর রশিদ। যৌথ প্রযোজনায় রয়েছে জামিয়াতুল লুবাব আল-আলামিয়্যাহ, সোনারগাঁও, নারায়ণগঞ্জ এবং খানকাহে রশীদিয়া, ঢাকা।

কোর্সে অংশগ্রহণের জন্য সিরাজাম মুনীরা ইনস্টিটিউটের ফেসবুক পেজে যোগাযোগ অথবা হোয়াটসঅ্যাপে +৯২ ৩২৬ ৩৩১৫০৪০ ও +৮৮০ ১৮৩৬ ৪৫৩৩০৩ নম্বরে যোগাযোগ করা যাবে।

কোর্সের ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।
আয়োজকরা জানান, সিরাতকে শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ না রেখে জীবনের প্রতিটি ক্ষেত্রে পথনির্দেশিকা হিসেবে গ্রহণের লক্ষ্যেই এ আয়োজন।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ