নিজস্ব প্রতিবেদক
দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দীনি মারকাজ জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া বরিশালের মুহতামিম এবং বরিশালের শীর্ষস্থানীয় মুরব্বি মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ। তিনি রাজধানীর ইউনাইটেড হসপিটালে ভর্তি রয়েছেন।
জানা গেছে, আজ মঙ্গলবার (১৮ আগস্ট) তার এনজিওগ্রাম করা হবে। প্রয়োজন অনুযায়ী হার্টে রিং (স্টেন্ট) পরানো হবে জানা গেছে।
মাওলানা ওবাইদুর রহমান মাহবুবের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। বিশেষভাবে দেশ-বিদেশে ছড়িয়ে থাকা তার অসংখ্য ছাত্র, আহবাব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে খাস দোয়ার আবেদন করেছেন জামিয়া ইসলামিয়া মাহমুদিয়ার মুঈনে মুহতামিম মুফতি নেছারুদ্দীন কাসেমী।
মাওলানা ওবাইদুর রহমান মাহবুব দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী এই দীনি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে দীর্ঘদিন ধরে দীনি শিক্ষা ও দাওয়াহ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। একই সঙ্গে এ অঞ্চলের সাধারণ মানুষের কাছে তিনি একজন আধ্যাত্মিক রাহবার ও দীনি মুরব্বি হিসেবে সুপরিচিত।
তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এবং আল-হাইয়াতুল উলিয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের খাস কমিটির অন্যতম সদস্য।
আইও/