শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

খালি পেটে পানি পান করবেন কেনো?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা কতো কিছুই না করি। কিন্তু ছোট ছোট কিছু অভ্যাস যে আমাদের সুস্থ সবল থাকতে সাহায্য করে তা কখনো ভেবে দেখি না। স্বাস্থ্য সুরক্ষার জন্য একটি ভালো অভ্যেস খালি পেটে পানি পান করা ।

চিকিৎসাবিদগণ খালি পেটে পানি পানের অনেক উপকারের কথা বলেন। তার মধ্যে কয়েকটি হলো,

কোষ্ঠকাঠিন্য দূর করে
পানি কম হলেই শরীরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানি পান করলে কোষ্ঠকাঠিন্য দূর হবে। কারণ পানি পরিপাক প্রক্রিয়ায় বিশেষ ভূমিকা পালন করে।

দেহকে বিষমুক্ত রাখে
রাতের বেলায় শরীর নিজেই নিজের মেরামতের কাজ সম্পন্ন করে এবং বিষাক্ত পদার্থগুলোকে একত্র করে। ঘুম থেকে উঠে খালি পেটে পানি পান করলে বিষাক্ত উপাদানগুলো শরীর থেকে বের হয়ে যায়। ফলে শরীর বিষমুক্ত থাকে।

বদহজম দূর করে
পাকস্থলির এসিডের পরিমাণ বৃদ্ধি পেলে বদহজম হয়। সকালে খালি পেটে পানি খেলে বদহজম দূর হয়। এছাড়া অন্ননালিতে এসিড রিফ্লাক্স হলে বুক জ্বালাপোড়ার সমস্যায় ভোগে। খালি পেটে পানি পান করলে এসিড নিচের দিকে চলে যায়।

কিডনির পাথর প্রতিরোধ
ঘুম থেকে জেগেই পানি পান করলে কিডনিতে পাথর হওয়া এবং মূত্রথলির ইনফেকশন হওয়া প্রতিরোধ করে। খালি পেটে পানি পান করলে পাকস্থলির এসিড পাতলা হতে সাহায্য করে। এই এসিড কিডনির পাথর সৃষ্টির জন্য দায়ী। পর্যাপ্ত পরিমাণ পানি পান করলে টক্সিনের দ্বারা সৃষ্ট বিভিন্ন ধরনের ব্লাডার ইনফেকশন থেকে রক্ষা পাওয়া যায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ