বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


কওমি মাদরাসাগুলো যেভাবে মদিনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার জামিল
শিক্ষার্থী, মদিনা বিশ্ববিদ্যালয়

মদিনা বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। বরং, সারা পৃথিবীখ্যাত একটি দীনী প্রতিষ্ঠান।

মাহবাতুল ওহীর পূণ্যভূমি মদিনা শহরে, মসজিদে নববী ও রওজায়ে আতহারের অতি সন্নিকেটে অবস্থিত হওয়ার ফলে এ দীনী প্রতিষ্ঠানটি সবার কাছে আরো আকর্ষণীয় হয়েছে।এবং এই আকর্ষণ পৃথিবীর আনাচে-কানাচে ছড়িয়ে আছে।

সেদিকে, লক্ষ্য করে ভার্সিটি কর্তৃপক্ষ ওয়ার্ল্ডের প্রায় সকল দেশ থেকে দীনী শিক্ষা লাভের জন্য জ্ঞান-পিপাসু ছাত্রদের ফুল স্কলারশিপ দিয়ে এখানে নিয়ে আসে/পড়ার সুযোগ দেয়।

পরিসংখ্যানে দেখা যায়, প্রায় একশ’ নব্বইটা দেশের শিক্ষার্থী এই ইলমি অঙ্গনে পড়াশোনা করছে। এ কারণে মদিনা ভার্সিটি সম্পর্কে প্রবাদ হিসাবে আরবিতে বলা হয় "الجامعة التي لا تغيب عنها الشمس"

সাধারণত, ভার্সিটি নাম শুনলে আমাদের সামনে জাগতিক শিক্ষার বিষয়টি সামনে আসে। কিন্তু এখানে শিক্ষায় আধুনিক সকল প্রযুক্তি ব্যবহার ও মডিফাই করে শিক্ষার জাগতিক পদ্ধতিকে ইসলামাইস্ট করে কুরআন-সুন্নাহ তথা দীনী শিক্ষা প্রদান করছে। তাবৎ বিশ্বের প্রযুক্তির উপর খালেছ দীনী শিক্ষার পঠন-পাঠন, প্রচার ও প্রসার ইখলাসের সাথে অব্যাহত রাখছে। ভবিষ্যতে আরো সমৃদ্ধ ও সমাদৃত হবে, ইনশাআল্লাহ।

যেহুতু শিক্ষা-পদ্ধতি আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় এর আদলে পরিচালিত সেহেতু এখানে ভর্তি হওয়ার জন্য ইন্টারমেডিয়েট (HSC) বা এর সমমানের (আলীমের সার্টিফিকেট /A লেভেল ব্রিটিশ কাউন্সিলের অধীনে ইংরেজি মাধ্যম কোর্স) হওয়া অবশ্যক। এটা প্রাথমিক শর্ত তথা আবেদন প্রক্রিয়া শুরুর প্রথম ধাপ।

এ শর্তের দরূন আমাদের দেশের কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদীস সমাপণকারী ছাত্র ভাইয়েরা মদিনার মত একটি দীনী প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার জন্য আবেদন করার প্রাথমিক যোগ্যতার ক্যাটাগরিতে উত্তীর্ণ হতে পারে না। এর ফলে আবেদন করতেও পারছেন না।

কিন্তু যে সকল প্রতিষ্ঠানের সনদ সরকারিভাবে ইন্টারমেডিয়েটের সমমান নয় সে ধরনের প্রতিষ্ঠানের সাথে মদিনা ভার্সিটি কর্তৃপক্ষ মু'আদালা বা উচ্চশিক্ষায় আবেদনের সুযোগ লাভের চুক্তি করে।

উক্ত প্রতিষ্ঠানের সর্বোচ্চ একাডেমিক সনদকে ইন্টারমেডিয়েট বিবেচনা করে সে সনদ দিয়ে আবেদন করার সুয়োগ দেয়।অর্থাৎ, মু'আদালাকৃত সনদ দিয়ে ভর্তি আবেদন করতে পারবে। আবেদন করার পর ভার্সিটির কর্তৃপক্ষ তাদের যথাবিহিত নিয়মানুসারে আবেদন গ্রহন করে বা করে না।

বছর কয়েক আগে কওমির শিক্ষার্থীদের আলিয়া মাদরাসা থেকে পরীক্ষা দেওয়া সহজ ছিল। সরাসরি দাখ