বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

মেয়েদের কান-মুখ ঢাকা নিষেধ খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ২০১৭-১৮ শিক্ষাবর্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের  স্নাতকের ভর্তি পরীক্ষায় মেয়েদের মুখমণ্ডল ও কান ঢাকা যাবে না।কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন ইলেক্ট্রনিক্স ডিভাইসের মাধ্যমে নকল ঠেকাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গতকাল বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। স্নাতকের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর শনিবার।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণসহ জাল পরীক্ষার্থী যাতে কেন্দ্রে প্রবেশ করতে না পারে এবং অন্যান্য দিক বিবেচনা করে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মুখমণ্ডল ও কান খোলা রাখতে হবে মর্মে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ভর্তি কমিটি। '

ছাত্রদের পাশাপাশি ভর্তি পরীক্ষায় দায়িত্বরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও মোবাইল ফোন বা ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করতে পারবে না বলে জানানো হয়েছে।

এ ছাড়া পরীক্ষার দিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের গল্লামারী ব্রিজ থেকে জিরোপয়েন্ট পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন জনসংযোগ বিভাগের পরিচালক আতিয়ার।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ