বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ঢাবি শিক্ষকদের সাধারণ সভায় হাতাহাতি, আহত ২ শিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আওয়ামীপন্থী শিক্ষকদের নীল দলের সাধারণ সভায় ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ শিক্ষক আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ক্যাফেটেরিয়ায় নীল দলের সাধারণ সভা শুরু হয়। সভায় এক শিক্ষকের বক্তব্যের সময় অন্য একজন শিক্ষকের তীর্যক মন্তব্য নিয়ে ঘটনার সূত্রপাত হয়।

সভাসূত্রে জানা গেছে, সভার এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বক্তব্য রাখছিলেন। এসময় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম সাবেক উপাচার্যকে নিয়ে কটূক্তি করা হচ্ছে বলে অভিযোগ করেন। এতে ২ জনের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, ‘আমি যখন বক্তব্য রাখছিলাম তখন আ ক ম জামাল উদ্দিন বিভিন্ন ধরনের কটূক্তি করছিলেন। আমি এর প্রতিবাদ জানালে তিনি আমার দিকে তেড়ে আসেন এবং কিল-ঘুষি মারেন।’

একথা অস্বীকার করে অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন বলেন, ‘অধ্যাপক গোলাম রব্বানী সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সমালোচনা করে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক বক্তব্য দিচ্ছিলেন এবং আরেফিন সিদ্দিকের সময়ের সকল কার্যক্রমের শ্বেতপত্র প্রদানের দাবি করেন। তাই আমি তার বক্তব্যের প্রতিবাদ করেছিলাম। এতে ক্ষিপ্ত হয়ে অধ্যাপক রব্বানী আমার দিকে তেড়ে এসে আমাকে আঘাত করেন।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ