শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

শেখ হাসিনার মধ্যে ইন্দিরাকে দেখতে চায় বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মুক্তিযুদ্ধকালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যে ভূমিকা নিয়েছিলেন- রোহিঙ্গা সঙ্কটে শেখ হাসিনাকে সেই ভূমিকায় দেখতে চায় বিএনপি।

রোহিঙ্গাদের দেখতে শনিবার সকালে বিএনপি নেত্রী খালেদা জিয়া ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি এই নেতা বলেন, ‘আমরা দেখেছি, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময়ে ইন্দিরা গান্ধী (ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী) গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো সফর করেছিলেন, তারপরেই কিন্তু আন্তর্জাতিকভাবে যে ব্যবস্থাটা হয়েছিল, যে চেষ্টাটা হয়েছিল, সেটা শুরু হয়েছিল।’

‘রোহিঙ্গা সমস্যার বিষয়ে আমরা যেটা মনে করি, বিশেষ করে প্রধানমন্ত্রীকে বিশেষ ভূমিকা পালন করতে হবে। যে দেশগুলোর শক্তিতে মিয়ানমার এখন পর্যন্ত গণহত্যা বন্ধ করছে না, সেই দেশগুলোতে যেতে হবে প্রধানমন্ত্রীকে; তাদের বুঝাতে হবে, কনভিন্স করতে হবে।’

১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর অভিযানের মুখে পলায়নপর বাঙালিদের জন্য সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্ত নেন সে সময়ের ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এক কোটি শরণার্থীকে আশ্রয় দেয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধে সামরিক সহায়তার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্বব্যাপী জনমত গঠনেও ভূমিকা রাখেন ইন্দিরা।

আর মুক্তিযুদ্ধের শেষ দিকে ভারতীয় সেনাবাহিনী সরাসরি যুদ্ধে জড়ায় এবং দুই দেশের যৌথ বাহিনীর কাছে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করে পাকিস্তানী সেনাবাহিনী। বাংলাদেশকে মুক্ত করার সংগ্রামে প্রাণ দেয় কয়েক হাজার ভারতীয় সেনা।

১৯৭১ সালে বাঙালিরা যেভাবে ভারতে গিয়েছিল, একইভাবে মিয়ানমারের রাখাইন থেকে রোহিঙ্গারা ছুটে আসছে বাংলাদেশে। আর প্রাণ বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গত ১২ সেপ্টেম্বর রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকারও করে এসেছেন।

এর আগে জাতিসংঘে রোহিঙ্গা সংকটের কথা তুলে ধরে সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন তিনি। বিষয়টি নিয়ে জনমত গঠনেও কাজ করছে বাংলাদেশ। তবে এ নিয়ে কোনো ধরনের সামরিক ব্যবস্থা নেয়ার বিপক্ষে ঢাকা। বরং আলাপ-আলোচনার মধ্যে শান্তিপূর্ণভাবে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের চেষ্টা করছে সরকার।

বিএনপি সব সময় রোহিঙ্গা সংকট সমাধানের পক্ষে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোহিঙ্গাদের দেখতে আজকে কক্সবাজার যাচ্ছেন, সেখানে ত্রাণ দেবেন। রোহিঙ্গা সমস্যা যখন শুরু হয়, তখনই লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন বিবৃতি দিয়েছিলেন।’

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ