শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

যুক্তরাজ্যে কর্মজীবী নারীদের অর্ধেকই যৌন হেনস্তার শিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিবিসির এক জরিপে জানা গেছে, যুক্তরাজ্যে কর্মস্থল বা শিক্ষাঙ্গনে নারীর অর্ধেক এবং পুরুষদের এক-পঞ্চমাংশ যৌন হেনস্তার শিকার। খবর এনটিভির

জরিপে বলা হয়, হেনস্তার শিকার নারীদের মধ্যে ৬৩ শতাংশ বলেছেন, তারা বিষয়টি কারো কাছে জানাননি। অন্যদিকে, হেনস্তার শিকার পুরুষদের ৭৯ শতাংশ বিষয়টি গোপন রেখেছেন।

যুক্তরাজ্যে এ জরিপ কাজে দুই হাজারের বেশি লোকের সঙ্গে কথা বলেন সংস্থার কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র প্রযোজক হার্ভি উইনস্টেইনের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠার পর যুক্তরাজ্যে ওই জরিপ চালায় বিবিসি।

হার্ভির ওই ঘটনার পর থেকে ‘মি টু’ (আমিও) হ্যাশট্যাগ ব্যবহার করে বিশ্বের বিভিন্ন প্রান্তের নারী-পুরুষরা তাদের যৌন হেনস্তার শিকার হওয়ার গল্প বলেছেন, যাতে এই সমস্যার ব্যাপকতার চিত্র উঠে আসে।

জরিপে অংশগ্রহণকারীদের এক-চতুর্থাংশের বেশি যুক্তরাজ্যের নাগরিক জানিয়েছেন, তারা ঠাট্টাচ্ছলে হেনস্তার শিকার হয়েছেন। অন্যদিকে প্রতি সাতজনের একজন জানিয়েছেন, তারা অস্বস্তিদায়ক স্পর্শের শিকার।

জরিপে আরো জানা যায়, অংশগ্রহণকারী নারীদের ১০ জনের মধ্যে একজনই যৌন হেনস্তার শিকার হয়েছেন।

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক সারাহ কিলকয়েন বিবিসি নিউজকে জানান, তিনি কিশোরী থাকা অবস্থায় এক স্কুলশিক্ষক হেনস্তা করেন। পরে বিশ্ববিদ্যালয়ে এক অধ্যাপকের কাছে হেনস্তার শিকার হতে হয়েছে তাঁকে।

স্মার্ট নারী বনাম ধার্মিক নারী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ