শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

১৭ বছর পর ক্যানবেরায় মসজিদ উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা'র গঙ্গালিনের এলাকায় ১৭ বছর পর একটি মসজিদ উদ্বোধন হয়েছে।

মসজিদটি নির্মাণের পরিকল্পনা ২০০১ সালে গ্রহণ করা হয় এবং ঐ বছরেই মসজিদটি নির্মাণের অনুমোদনের জন্য সিটি কাউন্সিলের কাছে আবেদন করা হয়।

সিটি কাউন্সিলের ২০১২ সালে অনুমোদন দেয়। তবে ইসলাম বিদ্বেষীদের প্রভাব বিস্তার করেছে এমন কিছু স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ফলে এই মসজিদটি নির্মাণে বিঘ্ন ঘটে। তবে মসজিদটি নির্মাণের পক্ষে ২০১৫ সালে আদালত রায় ঘোষণা করে।

ক্যানবেরা মুসলিম কমিউনিটি সভাপতি মুয়িনুল হক বলেন, যদিও মসজিদটি নির্মাণের ক্ষেত্রে অনেকে বিরোধিতা করেছে; তবে অপরদিক থেকে অধিকাংশ অমুসলিম ও সরকার এ ব্যাপারে সমর্থন করেছে।

তিনি বলেন, মসজিদের পাশে একটি গির্জা রয়েছে। মসজিদটি নির্মাণের ক্ষেত্রে গির্জার কমিটিও সমর্থনের করেছে। এর ফলে আমাদের মসজিদ নির্মাণের কাজ অনেক সহজ হয়েছে।

মুয়িনুল হক আরও বলেন, মুসলমানদের আর্থিক সহযোগিতার মাধ্যমে মসজিদটি নির্মাণ করা হয়েছে। এটি শুধুমাত্র একটি ইবাদত-বন্দেগীর স্থান নয় বরং এটি সকল ধর্মের অনুসারীদের সমবেত হওয়ার একটি স্থান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ