বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

এখনই স্পেন থেকে বেরুচ্ছে না কাতালোনিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোমবার স্বাধীনতার ঘোষণার কথা বলা হলেও কাতালান প্রেসিডেন্ট কার্লোস পুজদেমন সেখান থেকে পিছিয়ে এসেছেন। খবর বিবিসির

তিনি বরং মাদ্রিদের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন। এখনই স্পেন থেকে বেরিয়ে যেতে চান না তিনি। গতকাল মঙ্গলবার আঞ্চলিক পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে পুজদেমন এসব কথা বলেন।

তিনি স্বাধীনতা নিয়ে গণভোটকে সাসপেন্ড করতে আহবান জানিয়েছেন। গত পহেলা অক্টোবর অনুষ্ঠিত গণভোটে ৯০ ভাগ কাতালান নাগরিক স্বাধীনতার পক্ষে রায় দেয়। তবে মাদ্রিদ সরকার এবং সাংবিধানিক আদালত এই গণভোটকে অবৈধ বলেছে।

পুজদেমন পার্লামেন্টে বলেন, জনগণ স্বাধীনতার পক্ষে রায় দিয়েছেন। কিন্তু এ নিয়ে উত্তেজনা হ্রাস করতে চাই। তিনি মাদ্রিদ সরকারের ভূমিকারও সমালোচনা করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ