শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ

বিদেশ যেতে রাষ্ট্রপতিকে বিচারপতির চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একমাসের অবসর কাটানোর জন্য অস্ট্রেলিয়া যেতে রাষ্ট্রপতিকে অবহিত করতে চিঠি দিয়েছেন প্রধান বিচারপতি এসকে সিনহা।

মঙ্গলবার এ সংক্রান্ত একটি চিঠি সুপ্রিম কোর্ট থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আগামী ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি বিদেশ থাকবেন।

প্রসঙ্গত প্রধান বিচারপতি যখন বিদেশ যান তখন তখন একটি সরকারি আদেশ (জিও) জারি করতে হয়। ওই সরকারি আদেশ জারি করতে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিটি এখন প্রক্রিয়াধীন রয়েছে বলে মন্ত্রণালয় সূত্র জানায়।

গত ৩ অক্টোবর থেকে পহেলা নভেম্বর পর্যন্ত এক মাসের ছুটিতে যান প্রধান বিচারপতি সিনহা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দাবি করেছে জোড় করে প্রধান বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছে। তবে তা অস্বীকার করেছে সরকার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ