শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ

ঢাবির সব বিভাগে ভর্তি হতে পারবেন মাদরাসা শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতি ২০১৭-১৮ শিক্ষাবর্ষে যেকোন বিভাগে ভর্তি হতে পারবেন মাদরাসা শিক্ষার্থীরা। ইংরেজি, আন্তর্জাতিক সম্পর্কসহ যেকোন বিভাগে ভর্তির সুযোগ পানে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্রে এমনটাই জানা গেছে।

এর আগে বাংলা, ইংরেজী, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, ভাষাবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং উইমেন এন্ড জেন্ডার স্টাডিজসহ বেশ কয়েকটি বিভাগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ২০০ নম্বরের ইংরেজি ও ২০০ নম্বরের বাংলা থাকবার শর্তারোপ করা হয়।

কিন্তু মাদরাসা শিক্ষার্থীরা ১০০ নম্বরের ইংরেজি ও বাংলা অধ্যয়ন করতেন এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে অর্থনীতিকে ‘ইসলামী অর্থনীতি’ নামে অধ্যয়ন করেন, সে কারণে শর্তানুসারে তারা ঢাবিতে সব বিভাগে ভর্তি হতে পারতেন না।

এনিয়ে দেশজুড়ে সমালোচনা আন্দোলনের পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অটল থাকে। দীর্ঘদিন ধরে মাদরাসা শিক্ষার্থীরা ঢাবিতে ভালো বিভাগে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত থাকেন।

পরবর্তীতে বাংলা ও ইংরেজিতে ২০০ নম্বর বাধ্যতামূলক করে মাদরাসা শিক্ষায় সংস্কার ও পরিবর্তন করা হয়।

এবার ঢাবিতে মাদরাসা বোর্ডের অধীনে থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন তাদের সবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ২০০ নম্বরের ইংরেজি ও ২০০ নম্বরের বাংলা রয়েছে। তাই এবার ঢাবিতে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন বিভাগে জারি করা শর্ত পূরণ হয়েছে। একারণে এবারই প্রথম ব্যাচ হিসেবে সব শর্ত পূরণ করে মাদরাসার শিক্ষার্থীরা যেকোন বিভাগে ভর্তি হতে পারবেন।

এবিষয়ে ঢাবির ভিসি প্রফেসর ড. আখতারুজ্জামন সংবাদ মাধ্যমকে জানান, মাদরাসা শিক্ষার্থীরা ঢাবির যেকোন বিভাগে ভর্তি হতে পারবেন কি পারবেন না এমন প্রশ্নের কোন অবকাশ নেই। শর্ত পূরণ করলে তারা যেকোন বিভাগে ভর্তি হতে পারবেন বলে উল্লেখ করেন তিনি। -ক্যাম্পাসলাইভ

ঢাবি ভর্তি পরীক্ষায় মাদরাসার জয়জয়কার; এক মাদরাসা থেকেই ৮৪ জন, আছে কওমি’র শিক্ষার্থীও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ