সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

রোববার ঢাকায় আসছে মিয়ানমারের প্রতিনিধি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ামার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিষয়ে কথা বলতে রোববার ঢাকায় আসছে মিয়ানমারের প্রতিনিধি দল।

মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির দফতরের মন্ত্রী খিও টিন্ট সোয়ের নেতৃত্বে প্রতিনিধি দলটি কাল ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবে।

জানা গেছে, খিও টিন্ট সোয়ে মিয়ানমারের গুরুত্বপূর্ণ মন্ত্রী। তার কাছে মিয়ানমার সরকারের কোনো প্রস্তাব আছে কিনা তা জানার চেষ্টা করবে বাংলাদেশ।

সম্প্রতি নিউইয়র্কে মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে দ্রুত রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরুর অনুরোধ জানানো হয়। তখন মিয়ানমারের নিরাপত্তা উপদেষ্টা বিষয়টি নিয়ে আলোচনার লক্ষ্যে সু চির দফতরের মন্ত্রী খিও টিন্ট সোয়েকে আমন্ত্রণ জানাতে বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর দেয়া পাঁচ দফার আলোকে আলোচনা করা হবে। তার মধ্যে রাখাইনে অবিলম্বে সহিংসতা বন্ধ, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো এবং তাদের নাগরিকত্বের ইস্যু প্রাধান্য পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মুসলিম বিশ্বের নেতাদের কাছে প্রধানমন্ত্রীর ৬ প্রস্তাব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ