শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা

প্রধামন্ত্রীর জন্মদিন উপলক্ষে মুন্সিগঞ্জে ৭১ হতদরিদ্রকে রিকশা প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১ তম জন্মদিন উপলক্ষে ৭১ জন হতদরিদ্রকে বিনামূল্যে রিকশা প্রদান করা হয়েছে।

মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী ফয়সল বিপ্লবের নিজ তহবিল থেকে ২১টি রিকশা এবং পৌর সভার পক্ষে ৫০টি রিকশাসহ মোট ৭১টি রিকশা বিনামূল্যে দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যলয়ের মাঠ প্রাঙ্গনে মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সল বিপ্লবের উদ্যোগে ৭১ জনকে রিকশা দেওয়া হয়।

মুন্সীগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সায়লা ফারজানা।

বিনামূল্যে এসব রিকশা পেয়ে পৌর এলাকার ৭১ জন হতদরিদ্র রিকশা চালক খুশি হয়েছেন। তারা প্রাধানমন্ত্রীর দীর্ঘয়ূ কামনা করেছেণ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ