বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

মিসরের নাগরিকত্ব হারাচ্ছেন মুরসি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ : মিশরের ইতিহাসে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি নিজ দেশের নাগরিকত্ব হারাচ্ছে। মিসরের সামরিক সরকার তার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে।

এরই মধ্যে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার মতো অপরাধের দায়ে নাগরিকত্ব বাতিলের জন্য সংবিধান সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

২০১৩ সালে মোহাম্মদ মুরসিকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল সিসি।এরপর থেকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন সিসি।

মুরসির নাগরিকত্বের বিষয়টি এখন সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে গত সপ্তাহে সংবিধানে নাগরিকত্ব বাতিলের যে সংশোধনী প্রস্তাব আনা হয়েছে তাতে মুরসির নাগরিকত্ব বাতিল করার সিদ্ধান্ত আসতে পারে।

তবে ওই সংশোধনী এখনও সংসদে পাস করা হয়নি। সংসদে পাস হওয়ার পর সেটি রাষ্ট্রপতি অনুমতি দিলেই কার্যকর করা হতে পারে।

মিশরের সহকারী ইন্টেরিয়র মিনিস্টার আহমেদ আল আনওয়ার বলেন, সাম্প্রতিক সংশোধনীর আলোকে মুরসির নাগরিকত্বের বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে।

উল্লেখ্য, কাতারকে মিশরের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য দেয়া এবং কাতারের পক্ষে গোয়েন্দাবৃত্তির অভিযোগে মুরসিকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ