বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

নতুন তিন দেশের উপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন করে ৩ দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

দেশগুলো হলো উত্তর কোরিয়া, চাদ এবং ভেনেজুয়েলা। রবিবার রাতে আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞা জারি করেন।

আগামী ১৮ অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে যাদের ভিসার মেয়াদ এর বেশি সময় পর্যন্ত রয়েছে তাদের ওপর এটি কার্যকর হবে না।

নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র নিরাপদ রাখাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই। যাদের আমরা পুরোপুরি নিরাপদ বিবেচনা করতে পারি না তাদের আমাদের দেশে প্রবেশের অনুমতি দেব না।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর দফতর হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকারকে সহযোগিতা না করায়উত্তর কোরিয়ার সব নাগরিকের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সন্ত্রাস সম্পর্কিত এবং অন্যান্য তথ্য যুক্তরাষ্ট্রকে প্রয়োজনমতো না জানানোয় চাদের নাগরিকদের ব্যবসায়িক এবং পর্যটন ভিসা বাতিল করা হয়েছে। আর ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ছিল আগে থেকেই। এবার দেশটির কয়েকজন সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ট্রাম্প এর আগে যুক্তরাষ্ট্রে ভ্রমণে ইরান, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন এবং সোমালিয়ার নাগরিকদের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। সেসময় এই নিষেধাজ্ঞাকে অনেকেই ‘মুসলিমদের ওপর নিষেধাজ্ঞা’ হিসেবে অভিহিত করেছে। তবে সেই তালিকায় এবার দুটি কম্যুনিস্ট শাসিত রাষ্ট্রও যুক্ত হলো।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ