শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা

নারীকে বোকা বলায় সৌদিতে ইমামের উপর নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবিদ আনজুম: ‘নারীরা বোকা এবং গাড়ি চালানোর জন্য যথেষ্ট বুদ্ধি তাদের নেই’ এমন মন্তব্য করে নিষিদ্ধ হলেন সৌদি আরবের সিনিয়র ইমাম ও আলেম শেখ সাদ আল হিজরি। তাকে আপাতত ধর্মীয় কর্মকাণ্ডে নেতৃত্ব দেয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

প্রিন্স ফয়সাল বিন খালিদ বিন আবদুল আজিজ তাকে ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দেন।

শেখ সাদ আল হিজরি এক বক্তৃতায় বলেছেন, নারীদের মাথায় এমনিতেই অর্ধেক বুদ্ধি, আর কেনাকাটার পর তাদের মাত্র ২৫ শতাংশ বুদ্ধি বজায় থাকে।

এ মন্তব্য সোশ্যাল মিডিয়ায় এলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সবাই সমালোচনায় ফেটে পড়েন। এরপরই শেখ সাদের ব্যাপারে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সৌদি আরবের দক্ষিণ পশ্চিমে অবস্থিত আসির অঞ্চলে ধর্মীয় কর্তৃপক্ষের প্রধান শেখ সাদ আল হিজরি।

 

সূত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ