শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ

ট্রাম্পকে জীবিত কিংবা মৃত চাই: আলকায়েদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম : আমেরিকান ম্যাগাজিন নিউজ উইক জানায়, সম্প্রতি আলকায়েদা 'হিজরাহ' শিরোনামে প্রকাশিত তাদের এক প্রচার-পত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জীবিত কিংবা মৃত গ্রেপ্তারের হুমকি দেয়।

ম্যাগাজিনটি জানায়, আলকায়েদা গত কয়েক মাসে তাদের প্রয়াত নেতা বিন লাদেনের পুত্রকে ব্যবহার করে নেটে বেশ সরব থেকেছে। আর এখন মনোযোগ আকর্ষণে ট্রাম্পকে ব্যবহার করছে। সবুজ প্রচ্ছদে প্রকাশিত তাদের এ-ঘোষণায় ইসলামের বিরুদ্ধাচরণের জন্য ট্রাম্পকে জীবিত কিংবা মৃত গ্রেপ্তারের জন্য অনুসারীদের উদ্বুদ্ধ করা হয়।

ওই ঘোষণায় আরো বলা হয়, উপেক্ষা, ঘৃণা, বিশ্বাসঘাতকতা, অত্যাচার, চরমপন্থা, অপহরণ, হত্যা, গণহত্যার জন্য ট্রাম্পকে গ্রেপ্তারের নির্দেশনা দেয়া হচ্ছে।

নিউজ উইক আরো জানায়, ঘোষণায় আফগানিস্তানে মার্কিন সেনাশক্তি বৃদ্ধিপ্রসঙ্গে বলা হয়, ট্রাম্প আফগানিস্তানে জয় নিশ্চিত করার কথা বলছে! আমরা মার্কিন জনগণকে বলছি, তোমাদের কি আফগানিস্তানে আরব মুজাহিদ ও তালেবানকে বুশ ও ওবামার পরাজিত না করার ব্যর্থতা’র ইতিহাস জানা নেই!

ঘোষণায় ‘আফগানিস্তান মার্কিন সৈন্যদের সমাধিক্ষেত্র হবে’ তালেবানের এমন পূর্বউদ্ধৃতি স্মরণ করিয়ে দেয়া হয়। পাশাপাশি, ম্যাগাজিনে তালেবান ও আলকায়েদার মধ্যকার সম্পর্ক ও জোট এবং আফগানিস্তানে ইসলামিক স্টেটের উত্থানরোধে তাদের উভয়ের কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ দেয়া হয়।

সূত্র: আলজাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ