বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

রোহিঙ্গাদের মাঝে আল্লামা সুলতান যওক নদভী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব :  রোহিঙ্গা মুসলিমদের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছে আল্লামা সুলতান যওক নদভী ফাউন্ডেশনের উদ্যোগে জামেয়ার সিনিয়র শিক্ষকবৃন্দ ও ছাত্রদের বড় একটি কাফেলা।

এই কাফেলার নেতৃত্বে ছিলেন জামেয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের সহযোগী পরিচালক, ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট আলেম ড. মাওলানা জসিম উদ্দিন নদভী। প্রায় পঁয়তাল্লিশ সদস্যের এই কাফেলা রোহিঙ্গা-শরণার্থীদের মাঝে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে।

ত্রাণসামগ্রীতে রোহিঙ্গাদের নিত্য ও অতি প্রয়োজনীয় সবকিছু-ই রাখার চেষ্টা করা হয়েছে। নগদ অর্থ দানের পাশাপাশি তাঁবু টানানোর জন্য প্লাস্টিক-তেরপাল, চাটাই-মাদুর, ডেকসি-পাতিল, প্লেট-বাসন, চামুচ, চাউল, আলু, ডাল, তেল, চিড়া, পেঁয়াজ, টিস্যু পানি লবণ, বিস্কুট, তেল-সাবান, নতুন শাড়ি-কাপড়, লুঙ্গি-জামা, গেঞ্জি, ছাতা, দাঁতের মাজন, ব্রাশ-টুথপেষ্ট ও অন্যান্য প্রয়োজনীয় জীবনোপকরণ সামগ্রীও বিতরণ করা হয়েছে বিপুল পরিমাণে। রোহিঙ্গাশিবিরে এবং চলাচলের পথে ক্ষুধার্তদের মাঝে আপেল, কলা ও বিভিন্ন ফল-ফলাদি এবং পুষ্টিকর শুকনো খাবার ইত্যাদিও বণ্টন করা হয়েছে।

মাগরিবের পর শরণার্থী ক্যাম্পে অবস্থানরত জামেয়ার শিক্ষকেরা রোহিঙ্গাদের শিবিরে গিয়ে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তাদেরকে সবর করার ও আল্লাহর প্রতি সাহায্য চাওয়ার অনুরোধ করেন এবং সাধ্যনুযায়ী উল্লেখযোগ্য আর্থিক সহযোগিতা করেন।

যে কোনো সংকট ও দুর্যোগে দেশের ওলামায়ে কেরাম অগ্রণী ও প্রশংনীয় ভূমিকা পালন করে থাকেন একদম নীরবে নিঃশব্দে । সেই ধারাবাহিকতায় দেশের অনেক মাদরাসা ও ওলামায়ে কেরামের সংগঠনের উদ্যোগেও মজলুম রোহিঙ্গাদের এই দুঃসময়ে মানবিক সহায়তা দিয়ে তাদের প্রতি মানবিকতার হাতকে প্রসারিত করা হয়েছে। নিজেদের উদ্যোগের পাশাপাশি রোহিঙ্গাদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে আসছেন তারা।

তারুণ্যদীপ্ত কওমি লেখকরাই ফিরিয়ে আনবে সোনালি যুগ: স্বরাষ্ট্রমন্ত্রী

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ