শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে দাবানল শিল্পীগোষ্ঠীর মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা মুসলিমদের উপর পাশবিক নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে জাতীয় সাংস্কৃতিক সংগঠন দাবানল শিল্পীগোষ্ঠীর উদ্যোগে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৫ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর বিজয়নগরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী বলেছেন, মায়ানমার সরকারের নিরাপত্তা রক্ষাকারীরা বিচার বহির্ভূত হত্যা, গণহারে মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দেয়া, গণহত্যা, গণধর্ষণসহ মানবতা বিরোধী অপরাধ প্রতিনিয়ত করে যাচ্ছে। রোহিঙ্গাদের রক্ত দিয়ে আজ হোলি খেলা হচ্ছে। রাখাইন অঞ্চলে আজ মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত।

দাবানল শিল্পীগোষ্ঠীর সভাপতি মুফতি আনিস আনসারী এর সভাপতিত্বে ও মিডিয়া পরিচালক সাইফুল্লাহ সাহালের পরিচালনায় অনুষ্ঠিত মানবন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগীত পরিচালক দেলোয়ার হোসাইন, রাকিবুল হাসান আনসারী, জাহিদ হাসান, মাহফুজুর রহমান মাহমুদ, সাকিব প্রমুখ।

সভাপতির বক্তব্যে মুফতি আনিস আনসারী বলেন, রোহিঙ্গাদের উপর মিয়ানমার সরকারে জুলুম ও নির্যাতন নিকট অতীতের সকল পাশবিকতাকে হার মানিয়েছে। নিজেদের জীবন রক্ষার জন্য হাজার হাজার রোহিঙ্গারা প্রতিনিয়ত দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। বাংলাদেশে চলে আসা রোহিঙ্গারা খোলা আকাশের নিচে খাদ্য, বস্ত্র, চিকৎসার অভাবে মানবেতর জীবন যাপন করছে।

তিনি বলেন, রোহিঙ্গা মুসলমানদের উপর পাশবিক নির্যাতন ও গণহত্যা বন্ধে আন্তর্জাতিক মহলকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আরও পড়ুন

http://ourislam24.com/2017/09/16/%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B-%E0%A6%97%E0%A6%BE/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ