বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার চায় জমিয়ত রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত: মাওলানা জালালুদ্দীন

ঈমানী দায়িত্ববোধ থেকে হেফাজতের কর্মসূচি সফল করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মায়ানমারের আরকানে মুসলমান নারী ও শিশু নির্যাতন এবং নির্বিচারে গণহত্যা বন্ধের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘোষিত কর্মসূচি সফল করার জন্য দেসবাসীর প্রতি আহবান জানিয়েছেন হেফাজত মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী।

সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর বৌদ্ধসন্ত্রাসী ও সরকারী বাহিনী যৌথভাবে যে হত্যাকাণ্ড চালাচ্ছে তা অতীতের যে কোন সময়ের চাইতে মর্মান্তিক। নির্যাতিতদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ঈমানী দায়িত্ব।

রোরিঙ্গা ইসু রাজনৈতিক নয়, মানবিক ও ঈমানী দায়িত্ববোধ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল সফল করার জন্য তৌহিদী জনতার প্রতি তিনি আহবান জানান।

তিনি বলেন, জাতিসংঘ ও ওআইসি মিয়ানমার সরকারকে এই সাম্প্রদায়িক ও জাতিগত নিপীড়ন বন্ধের আহ্বান জানালেও মিয়ানমার সরকার তাতে কর্ণপাত করছে না। প্রতিবাদ বিক্ষোভ ছাড়া কোন বিকল্প নেই।

তিনি বলেন, অসহায় রোহিঙ্গা মুসলিম ভাই বোনদের সাহায্য করা জরুরি। রোহিঙ্গা সংখ্যালঘু মুসলিমরা আজ অধিকারহারা। ওরা নিজের আবাসভূমিতে বর্বরতম নির্যাতনের স্বীকার। তাদের মানবাধিকার রক্ষার সংগ্রামে ঝাপিয়ে পড়া সকলে নৈতিক দায়িত্ব।

‘ঘর নেই, খাবার নেই, বাথরুম নেই, গায়ে কাদা, চেহারায় আতঙ্ক, এ দৃশ্য সহ্য করার মতো নয়’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ