মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের

আসামে বন্যা কবলিত প্রায় ২২ লাখ মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের আসামের বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। গত কয়েক দিন ধরে একটানা বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র, বুড়িডিহিং, সুবনসিঁড়ি, ধানসিঁড়ি, জিয়া ভরালি, পুথিমারি, বেকি, গুরুং, সঙ্কোশ।

গত ২৪ ঘণ্টা ধরে টানা বৃষ্টিতে আরও ভয়াবহ হয়েছে কাজিরাঙা জাতীয় অভয়ারণ্যের পরিস্থিতি। এ বছরে বন্যার কারণে শতাধিক পশুর মৃত্যু হয়েছে।

সরকারি ভাবে জানানো হয়েছে, রাজ্যে বন্যা কবলিতের সংখ্যা সাড়ে ২২ লক্ষ। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ১ লক্ষ ৮৩ হাজার ৫৮৪ জন। বিভিন্ন জায়গায় জাতীয় সড়ক পানির তলায় চলে গেছে। গুয়াহাটিতে ব্রহ্মপুত্রের পানির স্তর বিপদসীমার ৪২ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।
বিভিন্ন স্থানে ধস নামারও খবর পাওয়া গেছে।

দ্বিতীয় দফার বন্যায় আসামে মৃত্যু বেড়ে ২৩ হয়েছে। নিখোঁজ ১০ জন। কলকাতাগামী বিমানের ভাড়া লাফিয়ে ১০ থেকে ১৫ হাজার হয়েছে। সেখানেও আসন অমিল। বন্যা নিয়ে এ দিন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে বন্যা নিয়ন্ত্রণে উচ্চ পর্যায়ের বৈঠক হয়।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ