মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

স্বীকৃতি বাস্তবায়ন লিঁয়াজো কমিটিতে অন্তর্ভূক্ত হলেন মাওলানা মাযহারুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কওমি মাদরাসার শিক্ষাসনদের স্বীকৃতি বাস্তবায়নের লক্ষে গঠিত লিয়াজো কমিটির সদস্য হলেন মাওলানা মাযহারুল ইসলাম। কমিটির পঞ্চম সদস্য হিসেবে তার অন্তর্ভূক্তি হলো।

মাওলানা মাযহারুল ইসলাম কারওয়ান বাজার জামিয়া আম্বরশাহ ইসলামিয়া মাদরাসার মুহাদ্দিস ও আম্বরশাহ শাহি মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া-এর বৈঠক তার অন্তর্ভূক্তির সিদ্ধান্ত হয়। বৈঠকে অংশগ্রহণকারী একাধিক সূত্র আওয়ার ইসলামকে এ খবর নিশ্চিত করেছেন।

মাওলানা মাযহারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি আওয়ার ইসলামকে বলেন, ‘অন্তর্ভূক্তির বিষয়টি আমি অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছি। তবে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয় নি।’

অন্তর্ভূক্তির কারণে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করে তিনি বলেন, ‘আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে আল্লাহ আমাকে কাজের সুযোগ করে দিয়েছেন এবং মুরব্বিদের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা আমার উপর আস্থা রেখেছেন। আমি আগ থেকেও এ কাজের সঙ্গে যুক্ত ছিলাম। এখন প্রাতিষ্ঠানিক দায়িত্ব আমার কাজের গতি আরও বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, গত ৯ জুলাই হাইআতুল উলয়ার এক শীর্ষ বৈঠকে কওমি শিক্ষা সনদের স্বীকৃতি বাস্তবায়নের কাজকে তরান্বিত করতে ৪ সদস্য বিশিষ্ট লিয়াজো কমিটি গঠিত হয়। কমিটির সদস্যগণ হলেন, ১. মাওলানা আবদুল কুদ্দুস, ২. মাওলানা মাহফুজুল হক, ৩. মাওলানা নুরুল আমিন ও ৪. মুফতি রুহুল আমিন। এ ৪জনের সাথে নতুন করে যুক্ত হলেন মাওলানা মাযহারুল ইসলাম।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ