বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

মসজিদের গাছের ফল খাওয়া ও নিজের নামে মসজিদের নামকরণ কি জায়েজ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ

মসজিদের দেয়ালে রাজনৈতিক বা অন্যকোনো পোষ্টার, এলান, নোটিশ ইত্যাদি লাগানোর বিধান

মসজিদের দেয়ালে  রাজনৈতিক বা অন্যকোনো পোষ্টার, এলান, নোটিশ ইত্যাদি লাগানো জায়েজ নেই। এর থেকে বিরত থাকা আবশ্যক।

মসজিদের গাছের ফল মুসল্লিদের খাওয়ার বিধান

মসজিদের জমিতে ফল গাছ যদি এ উদ্দেশ্যে লাগানো হয় যে, এর ফল মুসল্লীসহ অন্যরাও খেতে পারবে। তাহলে তা মুসল্লী ও অন্যদের জন্য খাওয়া জায়েজ হবে!

যদি মসজিদের জন্য লাগানো হয় কিংবা লাগানোর উদ্দেশ্য জানা না যায়। তাহলে তা মুসল্লী বা অন্য কারো জন্য বিনামূল্যে খাওয়া জায়েজ হবে না। তা বিক্রি করে পুরোটাই মসজিদের কাজে ব্যায় করতে হবে। (ফাতাওয়ায়ে মাহমুদিয়া ২১/৪৩৩, কেফায়াতুল মুফতি ১০/৩৫৬, আদদুররুল মুখতার ৬/৬৪৮)

ব্যক্তির নামে মসজিদের নাম রাখার বিধান

যদি কেউ ব্যক্তির নামে মসজিদের নামকরণ করতে চায় তাহলে তা করতে পারবে। আর যদি নামকরণের উদ্দেশ্যে হয় তাকে সওয়াব পৌঁছানো তাহলে তার নামে নামকরণের প্রয়োজন নেই। বরং তার উদ্দেশ্যে মসজিদটি নির্মাণ করাই যথেষ্ট।(বুখারী ১/৫৯, উমদাতুল কারী ৩/৪০৬, ফাতাওয়ায়ে মাহমুদিয়া ২১/২৬১ )

মসজিদে জায়নামাজ বিছিয়ে জায়গা দখলের বিধান

মসজিদ আল্লাহর ঘর, ইবাদাতের স্থান। সেখানে কারো কোনো পরিচয় নেই, ধনি-গরিব বড়-ছোটর নেই ভেদাভেদ, বরং সকলেই সমান। তাই কারো জন্য প্রথম কাতারে জায়গা দখল করে রাখা ঠিক নয়; মাকরূহ।

তবে কেউ নিজে এসে মসজিদের প্রথম কাতারে বসার কিছু সময়ের জন্য এদিক সেদিক গেলেও ওই স্থান তারই থাকবে, সেখানে জায়নামাজ বা অন্য কিছু রেখে গেলেও সমস্যা নেই। (দুরুরল মুখতার ১/২৬৬, মাজমাউল আনহার ২/৩৮৪)

মসজিদের লাউড স্পীকার অন্য কাজে ব্যবহারের বিধান

মসজিদের লাউড স্পিকার শুধু মসজিদের ভিতরে অনুষ্ঠিত ধর্মীয় কাজে ব্যবহার করা যাবে। তবে দানকারী দান করার সময় ব্যবহারের ব্যাপক অনুমতি দিয়ে রাখে তাহলে সকল বৈধ ক্ষেত্রেই ব্যবহার করার অবকাশ রয়েছে। (মিরকাত-২/৩২৮, রুদ্দুল মুহতার- ২/৪৩৪, কিতাবুল ফাতাওয়া ৪/ ২৫৭)

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ