মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের

আধুনিক দাসত্বে ১৫ লক্ষ মানুষ বাংলাদেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশে আধুনিক দাসত্বের মধ্যে বসবাস করছে ১৫ লাখ ৩১ হাজার ৩০০ মানুষ। এ কথা বলা হয়েছে গ্লোবাল স্লেভারি ইনডেক্স-২০১৬ তে। ওই সূচকে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। অস্ট্রেলিয়াভিত্তিক ওয়াক ফ্রি ফাউন্ডেশন এ সূচক প্রণয়ন করেছে।

এতে বলা হয়েছে, বিশ্বে এখন ৪ কোটি ৫০ লাখেরও বেশি মানুষ বসবাস করছে আধুনিক দাসত্বের অধীনে। এতে আরো বলা হয়েছে, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে এ সংখ্যা প্রায় ৩ কোটি। তার মধ্যে শীষে আছে ভারত। সেখানে এমন মানুষের সংখ্যা এক কোটি ৮৩ লাখ ৫৪ হাজার ৭০০। পাকিস্তানে ২১ লাখ ৩৪ হাজার ৯০০। ইন্দোনেশিয়ায় ৭ লাখ ৩৬ হাজার ১০০। মিয়ানমারে ৫ লাখ ১৫ হাজার ১০০। থাইল্যান্ডে ৪ লাখ ২৫ হাজার ৫০০। জাপানে ২ লাখ ৯০ হাজার ২০০। নেপালে ২ লাখ ৩৪ হাজার ৬০০। মালয়েশিয়ায় এক লাখ ২৮ হাজার ৮০০। শ্রীলঙ্কায় ৪৫ হাজার ৫০০।

উল্লেখ্য, বিশ্বের ১৬৭টি দেশের ওপর ওই সূচক প্রণয়ন করা হয়েছে। তাতে আধুনিক দাসত্বের শিকার বলে যে পরিমাণ মানুষকে দেখানো হয়েছে তার অর্ধেকের বাস এশিয়ার ৫টি দেশে। এগুলো হলো ভারত, চীন, পাকিস্তান, বাংলাদেশ ও উজবেকিস্তান। কোনো মানুষ যখন কোনো হুমকি, সহিংসতা, জুলুম, ক্ষমতার অপপ্রয়োগ অথবা প্রতারণার মতো পরিস্থিতির শিকার হয় এবং তা পরিহার করতে না পারে এমন অবস্থাকে আধুনিক দাসত্ব হিসেবে আখ্যায়িত করেছে ওয়াক ফ্রি ফাউন্ডেশন।

এই সূচকে দেখা গেছে বাংলাদেশে জোর করে বিয়ে দেয়ার চেয়ে জোর করে শ্রমে নিয়োজিত করার প্রবণতা অনেক বেশি। জোর করে এখানে শ্রমে নিয়োজিত করা হয় শতকরা ৮০ ভাগকে। আর জোর করে বিয়ে দেয়ার হার শতকরা ২০ ভাগ। শ্রমে নিয়োজিত করার মধ্যে সাধারণ শ্রমে রয়েছে শতকরা ২৪ ভাগ। নির্মাণ প্রতিষ্ঠানে শতকরা ২২ ভাগ। ওষুধ উৎপাদন খাতে শতকরা ১৩ ভাগ ও কৃষিকাজে শতকরা ১১ ভাগ।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ