শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডে অফিসার নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ জনবল নিয়োগ দিচ্ছে। নিম্নবর্ণিত যোগ্যতা ও শর্ত অনুযায়ী জনবল নিয়োগের লক্ষ্যে কর্মঠ ও বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

সিনিয়র অফিসার/ প্রিন্সিপাল অফিসারসিনিয়র অফিসার/ প্রিন্সিপাল অফিসার (গবেষণা)

►স্নাতকোত্তরসহ ইসলামী ব্যাংকিং/ফাইন্যান্স/ অর্থনীতি বিষয়ে পিএইচডি/উচ্চতর বিদেশী ডিগ্রি।
► আরবি ও ইংরেজি ভাষা অনুবাদে পারদর্শী হতে হবে।
► কম্পিউটার চালনা এবং ইংরেজি, বাংলা ও আরবি টাইপিং জানা থাকতে হবে।
► ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্সবিষয়ক গবেষণা এবং আরবি ও ইংরেজি ভাষা ছাড়াও অন্যান্য বিদেশী ভাষায় পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
► কামিল/দাওরা/আরব বিশ্বের ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বেতন-ভাতা
সিনিয়র অফিসার : শিক্ষানবিশকালে মাসিক নির্ধারিত ৩৫,০০০/- এবং সন্তোষজনকভাবে শিক্ষানবিশকাল সমাপ্তির পর ২১,০০০/- টাকা মূলবেতনে অন্যান্য ভাতাসহ সর্বসাকুল্যে মাসিক ৪০,৪৯৮/- টাকা ও প্রতিষ্ঠানের বিধি মোতাবেক অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

প্রিন্সিপাল অফিসার : শিক্ষানবিশকালে মাসিক নির্ধারিত ৪০,০০০/- এবং সন্তোষজনকভাবে শিক্ষানবিশকাল সমাপ্তির পর ২৭,০০০/- টাকা মূলবেতনে অন্যান্য ভাতাসহ সর্বসাকুল্যে মাসিক ৫১,৯৩৪/- টাকা ও প্রতিষ্ঠানের বিধি মোতাবেক অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

প্রবেশনারি অফিসার (গবেষণা)

►  কামিল/স্নাতকোত্তর/দাওরা বা সমমান।
► আরবি ও ইংরেজি ভাষা অনুবাদে পারদর্শী হতে হবে।
► কম্পিউটার চালনা এবং ইংরেজি, বাংলা ও আরবি টাইপিং জানা থাকতে হবে।
► ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্সবিষয়ক গবেষণা এবং আরবি ও ইংরেজি ভাষা ছাড়াও অন্যান্য বিদেশী ভাষায় পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
► এমফিল/পিএইচডি ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। শিক্ষানবিশকালে মাসিক নির্ধারিত ২৮,০০০/- টাকা এবং সন্তোষজনকভাবে শিক্ষানবিশকাল সমাপ্তির পর ১৬০০০/- টাকা মূলবেতনে অন্যান্য ভাতাসহ সর্বসাকুল্যে মাসিক ৩১,৫৫৮/- টাকা ও প্রতিষ্ঠানের বিধি মোতাবেক অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

জুনিয়র অফিসার (অ্যাকাউন্টস)

► স্নাতকোত্তর/সমমান।
► আইটি বেইজ্ড হিসাব সংরক্ষণে পারদর্শী হতে হবে।
► সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞদের অগ্রাধিকার প্রদান করা হবে।
► আরবি ও ইংরেজি ভাষায় পারদর্শিতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বেতন-ভাতা

শিক্ষানবিশকালে মাসিক নির্ধারিত ২৩,০০০/- টাকা এবং সন্তোষজনকভাবে শিক্ষানবিশকাল সমাপ্তির পর ১৫০০০/- টাকা মূলবেতনে অন্যান্য ভাতাসহ সর্বসাকুল্যে মাসিক ২৯,৭৫০/- টাকা ও প্রতিষ্ঠানের বিধি মোতাবেক অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

জুনিয়র অফিসার(কম্পিউটার/আইটি)

► কামিল/স্নাতকোত্তর/দাওরা বা সমমান।
►  বাংলা, আরবি ও ইংরেজি টাইপিংয়ে পারদর্শী হতে হবে।
► হার্ডওয়্যার, সফটওয়্যার ও ওয়েবসাইট ডিজাইনের  প্রাথমিক জ্ঞান থাকতে হবে।
► সংশ্লিষ্ট পেশা ও গ্রাফিক্স ডিজাইনে অভিজ্ঞদের অগ্রাধিকার প্রদান করা হবে।
► আরবি ও ইংরেজি ভাষায় পারদর্শিতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বেতন-ভাতা
শিক্ষানবিশকালে মাসিক নির্ধারিত ২৩,০০০/- টাকা এবং সন্তোষজনকভাবে শিক্ষানবিশকাল সমাপ্তির পর ১৫০০০/- টাকা মূলবেতনে অন্যান্য ভাতাসহ সর্বসাকুল্যে মাসিক ২৯,৭৫০/- টাকা ও প্রতিষ্ঠানের বিধি মোতাবেক অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

১ জুলাই, ২০১৭ তারিখে প্রার্থীর বয়স কমপক্ষে ২০ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

প্রযোজ্য সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি এবং পূর্ণ জীবন-বৃত্তান্ত ও গবেষণাকর্মের কপিসহ সেক্রেটারি জেনারেল বরাবর বাংলায় স্বহস্তে লিখিত দরখাস্ত বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডে ডাক/কুরিয়ার যোগে পৌঁছাতে হবে।

দরখাস্তের সাথে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ-এর অনুকূলে ৫০০/-(পাঁচশত) টাকার অফেরতযোগ্য পে-অর্ডার/ডিডি জমা দিতে হবে।

অসম্পূর্ণ এবং নির্ধারিত তারিখের পর প্রাপ্ত দরখাস্ত বাতিল বলে গণ্য হবে।

যোগাযোগ
সেক্রেটারি জেনারেল ও সদস্যসচিব, নিয়োগ কমিটিসেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশবাড়ি- ১৪৫ (ফ্ল্যাট-৭০৪), রোড- ৩, ব্লক- এ, নিকেতন, গুলশান- ১, ঢাকা- ১২১২।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ