মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের

উত্তর প্রদেশের মুসলিমরা ৪ বিয়ে করতে পারবেন, নিবন্ধন শর্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশের মুসলিমরা তাঁদের ধর্মীয় বিধান অনুযায়ী চার বিয়েই করতে পারবেন। তবে এ ক্ষেত্রে আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হবে। ১ আগস্ট রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে ‘উত্তর প্রদেশ ম্যারেজ রেজিস্ট্রেশন গাইডলাইনস-২০১৭’ অনুমোদিত হয়েছে। শুক্রবার ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এই অনুমোদনের পর রাজ্যের নারীকল্যাণ দপ্তরের মুখ্যসচিব রেণুকা কুমার বলেন, ‘বিজ্ঞপ্তি জারির পর স্ট্যাম্প অ্যান্ড রেজিস্ট্রেশন দপ্তর এই নতুন নির্দেশিকা কার্যকর করবে।’ তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, সরকার কখনো কোনোভাবে কোনো ধর্মীয় প্রথা বা আচার-আচরণের ওপর হস্তক্ষেপ করবে না। মুসলিম সম্প্রদায়ের কোনো ব্যক্তি যদি তাঁর বিবাহ নিবন্ধন করতে চান সে ক্ষেত্রে তিনি সর্বোচ্চ চারটি বিবাহ নিবন্ধন করার সুযোগ পাবেন। একমাত্র মুসলিম সম্প্রদায়ের পুরুষেরাই সর্বোচ্চ চারটি বিয়ে করার সুযোগ পাবেন।

মুখ্য সচিব আরও বলেন, হিন্দু এবং অন্য ধর্মের মানুষেরা একটি মাত্র বিয়ে নিবন্ধন করতে পারবেন। স্ট্যাম্প অ্যান্ড রেজিস্ট্রেশন দপ্তরের ওয়েবসাইটে গিয়ে কোনো ব্যক্তি বাড়িতে বসেও তাঁর বিয়ে নিবন্ধন করতে পারবেন। অনলাইনে খরচ হবে মাত্র ১০ রুপি।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ